শাসক ও বিরোধী দল প্রার্থী ঘোষণা করেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার কাজও শেষ হয়েছে। কেবল একটি আসনে উপনির্বাচন হলেও শাসক দল তৃণমূল যে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তা কার্যত স্পষ্ট। পিছিয়ে নেই বিরোধী দল বিজেপি।
ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর বিজেপি ইতিমধ্যেই প্রচার তালিকা প্রকাশ করেছে। শুক্রবার প্রকাশ্যে এল শাসক দল তৃণমূলের প্রচার তালিকা। একটি কেন্দ্রে ভোট হলেও বিষয়টিকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না ঘাসফুল শিবির, একথা প্রচার তালিকায় স্পষ্ট। দলের সুপ্রিমো থেকে শুরু করে এক ঝাঁক তারকার নাম রয়েছে এখানে।