Dhupguri By-Election: রবিবাসরীয় প্রচারে তৃণমূল ও বিজেপি প্রার্থী, উপনির্বাচনে জোর টক্কর শাসক-বিরোধীর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী মাসেই রাজ্য ফের উপনির্বাচন। ধুপগুড়ি বিধানসভার বিজেপি বিধায়কের প্রয়াণে খালি আসনে ভোট হবে। ইতিমধ্যেই শাসক ও বিরোধী দল প্রার্থী ঘোষণা করেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার কাজও শেষ হয়েছে। কেবল একটি আসনে উপনির্বাচন হলেও শাসক দল তৃণমূল যে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তা কার্যত স্পষ্ট। পিছিয়ে নেই বিরোধী দল বিজেপি।

আরও পড়ুন: নতুন আবাসিকদের থেকে টাকা তুলতেন সিনিয়ররা? বিতর্ক যেন পিছু ছাড়ছে না যাদবপুরের!

রবিবার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচারে নামেন তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। এদিন তাঁর সমর্থনে প্রচার কর্মসূচিতে অংশ নেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান গৌতম দেব। তিনি ধূপগুড়ি শহরের বিভিন্ন এলাকায় প্রচার চালান। অন্যদিকে বিজেপি প্রার্থী তাপসী রায় রবিবার সকালে শহরের দলীয় কার্যালয়ে থেকে কর্মী সমর্থকদের নিয়ে ধূপগুড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন। গত বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের এই বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে বিজেপি। উপনির্বাচনেও আসন নিজেদের দখলে রাখার মরিয়া চেষ্টা করছে পদ্ম শিবির।

রবিবাসরীয় প্রচারে তৃণমূল ও বিজেপি প্রার্থী, উপনির্বাচনে জোর টক্কর শাসক-বিরোধীর!

গত জুলাই মাসে প্রয়াত হন বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। তাঁর প্রয়াণে খালি হওয়া আসনেই ভোট হবে। বিজেপির প্রচার তালিকাতেও বড় চমক দেখা গিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা তথা নন্দীগ্রাম বিধায়ক শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ ছাড়াও নাম রয়েছে তারকা-নেতা মিঠুন চক্রবর্তীরও। কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে প্রচার তালিকায় নাম রয়েছে সুনীল বনসল, মঙ্গল পাণ্ডের। তৃণমূলের প্রচার তালিকায় রয়েছে ৩৭ জনের নাম। প্রথমেই রয়েছে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য সহ আদ্যোপান্ত রাজনীতির সঙ্গে যুক্তদের নাম রয়েছে।

রবিবাসরীয় প্রচারে তৃণমূল ও বিজেপি প্রার্থী, উপনির্বাচনে জোর টক্কর শাসক-বিরোধীর!

এছাড়াও আসন্ন উপনির্বাচনের প্রচারে শাসক দলের তারকা-রাজনীতিকদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব, অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী, নুসরত জাহান, অদিতি মুন্সি, জুন মালিয়া, সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের নাম রয়েছে।

রবিবাসরীয় প্রচারে তৃণমূল ও বিজেপি প্রার্থী, উপনির্বাচনে জোর টক্কর শাসক-বিরোধীর!

রবিবাসরীয় প্রচারে তৃণমূল ও বিজেপি প্রার্থী, উপনির্বাচনে জোর টক্কর শাসক-বিরোধীর!
রবিবাসরীয় প্রচারে তৃণমূল ও বিজেপি প্রার্থী, উপনির্বাচনে জোর টক্কর শাসক-বিরোধীর!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন