Sukanta Majumdar: ভারত বিরোধী শক্তিকে সাহায্য করছেন মমতা, দত্তপুকুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দত্তপুকুর বিস্ফোরণকাণ্ড গোটা রাজ্য তোলপাড় করে দিয়েছে। রবিবার সকালে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। একের পর এক বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাণ গিয়েছে একাধিকজনের। এই ঘটনায় ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এগরা, বজবজের পর দত্তপুকুরে বাজি বিস্ফোরণে শাসক দলকে আক্রমণ করছে বিরোধীরা। সোমবার এনিয়ে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: দত্তপুকুর বাজি বিস্ফোরণকাণ্ডের তদন্ত করুক NIA, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর 

সোমবার (২৮ আগস্ট) ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারের উদ্দেশে পদাতিক এক্সপ্রেসে করে জলপাইগুড়ি রোড স্টেশনে নামেন বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার। ট্রেন থেকে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। দত্তপুকুর বিস্ফোরণকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারত বিরোধ শক্তিকে সাহায্য করছেন, আগামীদিনে পশ্চিমবঙ্গে RDX বা অন্যান্য ধরনের কেমিক্যাল যেগুলি বিস্ফোরণ তৈরি করতে কাজে লাগে, সেটাও যদি পাওয়া যায় আমি অন্ততপক্ষে হব না।” মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শাসক দলকে আক্রমণ করে বলেন, “বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অরাজকতার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন, আগামীদিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার।”

 ভারত বিরোধী শক্তিকে সাহায্য করছেন মমতা, দত্তপুকুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ সুকান্তর

এগরার বিস্ফোরণের প্রসঙ্গ টেনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বলা হচ্ছে যারা মারা গিয়েছে তাঁরা মুর্শিদাবাদের বাসিন্দা। তাঁরা গিয়ে কলকাতায় বাজি কারখানা চালাত। এগরার সময়ে আমরা দেখেছি পুলিশ ঘটনাস্থলে গেলেও তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের ব্যবস্থা নিতে দেয়নি। তাই এবারেও যে পুলিশ এই বিষয়টা জানত না এমন তো হতে পারে না।” মূলত তৃণমূলের নেতাদের মদতেই এই বেআইনি বাজি কারখানা চলে বলেও দাবি বিজেপি সাংসদের।

 ভারত বিরোধী শক্তিকে সাহায্য করছেন মমতা, দত্তপুকুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ সুকান্তর

উল্লেখ্য, স্থানীয় সূত্রে খবর, রবিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৮ টা নাগাদ দত্তপুকুরের নীলগঞ্জের জগন্নাথপুর এলাকার ওই বাজি কারখানায় বিস্ফোরণ হয়। মৃত্যু হয়েছে প্রায় ১০ জন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারাখানার আশেপাশে প্রায় ১০০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ওই কারাখানার নিকটবর্তী কয়েকটি বাড়ি ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। দুর্ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এগরা-বজবজের দুর্ঘটনার মাত্র সাড়ে তিন মাসের মাথায় দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ।

ভারত বিরোধী শক্তিকে সাহায্য করছেন মমতা, দত্তপুকুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ সুকান্তর

 ভারত বিরোধী শক্তিকে সাহায্য করছেন মমতা, দত্তপুকুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ সুকান্তর
ভারত বিরোধী শক্তিকে সাহায্য করছেন মমতা, দত্তপুকুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ সুকান্তর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত