নজরবন্দি, জলপাইগুড়ি: ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের সমর্থনে ভোট প্রচারে শনিবার ধূপগুড়িতে এলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এদিন দুপুরে বাম কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়কে সঙ্গে নিয়ে ধূপগুড়ি শহরের এবং বাজারে পায়ে হেঁটে মিছিল করে ভোট প্রচার করেন সুজন চক্রবর্তী।
আরও পড়ুন: চন্দ্রযান অভিযানে যুক্ত বাঙালি বিজ্ঞনীদের সংবর্ধনা দিতে চান মমতা


এদিন ভোট প্রচারে সুজন চক্রবর্তী ছাড়াও প্রার্থীর সঙ্গে পায়ে পা মেলান সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য, সিপিএম নেতা জিবেশ সরকার সহ জাতীয় কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা।

প্রচার শেষে এদিন সুজন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা প্রার্থীকে সঙ্গে নিয়ে শহরে পরিক্রমায় বেরিয়েছি খুব ভালো মানুষের সাড়া পাচ্ছি। মানুষ বুঝতে পারছে তাদের কি ক্ষতি হয়ে যাচ্ছে। ২০১৬ সালে তৃণমূল এবং ২০২১ সালে বিজেপিকে জিতিয়ে মানুষ ঠকে গেছে ।


ধূপগুড়ি উপনির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থীর প্রচারে গেলেন সুজন

মুখ্যমন্ত্রী গত বিধানসভা ভোটের আগে ধূপগুড়িকে মহাকুমা করার কথা বলে গিয়েছিলেন কিন্তু নির্বাচনের পর আড়াই বছর কেটে গেলেও মহাকুমা গঠন হয়নি। এরকম একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন সুজন চক্রবর্তী। এই কারণেই এই উপ নির্বাচনে সিপিআইএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় কে জয়ী করা আহ্বান জানালেন।








