চন্দ্রযান অভিযানে যুক্ত বাঙালি বিজ্ঞনীদের সংবর্ধনা দিতে চান মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চন্দ্রযান-৩ এর সফল প্রকল্পে শামিল বাঙালি বিজ্ঞানীদের সংর্বধনা দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদতে বাংলার ভূমিপুত্র, এমন যে বিজ্ঞানীরা ওই প্রকল্পের অংশ, তাঁদের প্রত্যেককে চিঠি পাঠিয়ে কৃতিত্বের জন্য অভিনন্দন জানাচ্ছেন তিনি। সেই সঙ্গেই চিঠি মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন মহাকাশ গবেষণা সংস্থা ইসরো’র প্রধান পি এস সোমনাথকেও।

আরও পড়ুন: বামপন্থী নকশালদের গুন্ডামি! যাদবপুর নিয়ে বিস্ফোরক অতীতে ‘বাধাপ্রাপ্ত’ বাবুল

কারণ ইসরোকেও সংবর্ধিত করতে চান বাংলার মুখ্যমন্ত্রী। এই সংবর্ধনা অনুষ্ঠান কবে, কোথায় হবে তা এখনও ঠিক হয়নি। দ্রুতই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এদিন বিধানসভার একেবারে শেষ লগ্নে বলতে মন্ত্রী অরূপ বিশ্বস বলেন,’যে বিজ্ঞানীদের সাফল্য নিয়ে আমরা আনন্দ করছি, গর্ব করছি।

15 22

যারা দিনরাত পরিশ্রম করে চন্দ্রযান ৩-এর অভিযানকে সফল করছেন তারাই ১৭ মাস ধরে বেতন পাচ্ছেন না।’ তবে এই অভিযান নিয়ে ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনীতির রঙ লাগানো। চন্দ্রযান ৩-এর সাফল্যেকে লোকসভা ভোটে আগে ব্যবহার করে নেমে পড়ছে সব রাজনৈতিক দল।

চন্দ্রযান অভিযানে যুক্ত বাঙালি বিজ্ঞনীদের সংবর্ধনা দিতে চান মমতা

16 21

এই সাফল্যকে নিজের অনুকূলে ব্যবহার করতে সক্রিয় নরেন্দ্র মোদী। রীতিমতো রোড শো করে ইসরো যাবেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে পিছিয়ে থাকতে চাইছে না রাজ্যও। তাই প্রকল্পে যুক্ত বিজ্ঞনীদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা। এই কথা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

17 21

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত