নজরবন্দি ব্যুরো: বিজেপিতে থাকাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশের মুখে বাধার সম্মুখীন হয়েছিলেন বর্তমান সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয়। এমনকি তাঁকে পড়ুয়ারা নিগ্রহ করে বলেও অভিযোগ ছিল গায়কের। সেদিন শেষমেশ তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড় বাবুলকে উদ্ধার করেন। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যু প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের মন্ত্রী। ঠিক কী বলেছেন বাবুল?
আরও পড়ুন: যাদবপুর কর্তৃপক্ষের উত্তর সন্তোষজনক নয়, ফের বিশ্ববিদ্যালয়কে নোটিস শিশু সুরক্ষা কমিশনের


আগামী ২৮ শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে উত্তর ২৪ পরগণার টিটাগড়ে একটি দলীয় সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়। তৃণমূল ছাত্র পরিষদের সেই মঞ্চ থেকেই বাবুলের গলায় যাদবপুর নিয়ে চাঁচাছোলা মন্তব্য শোনা গেল।

বাবুল বললেন, “যাদবপুরে যা হচ্ছে তা একদিন বিপদ ডেকে আনবে। সারাদিন ওই বামপন্থী নকশালগুলো ওখানে গুন্ডামি করেছিল। একজনও গিয়ে নড়াতে পারেনি। আমি ওখানে গিয়ে বসেছিলাম।“



বামপন্থী নকশালদের গুন্ডামি! যাদবপুর নিয়ে বিস্ফোরক অতীতে ‘বাধাপ্রাপ্ত’ বাবুল
সঙ্গে বাবুল আরও বলেন, “তখন আমি মোহনবাগানে খেলতাম। এখন তোমাদের হয়ে ইস্টবেঙ্গলে খেলছি। ওই দলের হয়ে যদি আমি ১০ গোল করি। তোমাদের হয়ে আমি ২১ গোল করব। এইটুকু বলে দিলাম। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমি যা ভালবাসা পেয়েছি। তা বিন্দুতে বিন্দুতে দেওয়ার চেষ্টা করব।“
![]()







