JU Student Death: যাদবপুর কর্তৃপক্ষের উত্তর সন্তোষজনক নয়, ফের বিশ্ববিদ্যালয়কে নোটিস শিশু সুরক্ষা কমিশনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এই নিয়ে তিন বার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে নোটিস পাঠাল শিশু সুরক্ষা কমিশন। এর আগে দু’বার চিঠি পাঠিয়ে হস্টেলের আবাসিকদের সংখ্যা থেকে শুরু করে অ্যান্টি র‍্যাগিং কমিটি সংক্রান্ত তথ্য চেয়ে পাঠায় কমিশন। জবাবে বিশ্ববিদ্যালয় যে তথ্য দিয়েছে তাতে খুশি নয় শিশু সুরক্ষা কমিশন। সেই কারণেই কর্তৃপক্ষকে তৃতীয় চিঠি পাঠানো হল।

আরও পড়ুন: ‘পিক অ্যান্ড চুজ’ করে মারা হয় প্রথম বর্ষের ছাত্রকে, এবার জেল হেফাজত ‘কিংপিন’ সৌরভের

যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় বারবার বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠাচ্ছে শিশু সুরক্ষা কমিশন। কমিশন এই বিষয়টিকে এতটা গুরুত্বের সাথে দেখছে তার অন্যতম প্রধান কারণ, নিহত ছাত্রের বয়স আঠারো বছর পূর্ণ হয়েছিল না, অর্থাৎ সে ছিল কিশোর। যে কারণে কমিশনের তরফে পুলিশকে ‘পকসো’ ধারায় মামলা রুজু করতে বলা হয়।

যাদবপুর কর্তৃপক্ষের উত্তর সন্তোষজনক নয়, ফের বিশ্ববিদ্যালয়কে নোটিস শিশু সুরক্ষা কমিশনের

তাছাড়াও, কমিশন বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্ন তোলে। প্রথম বর্ষের অনেক পড়ুয়াই যেহেতু অপ্রাপ্তবয়স্ক তাই তাদের জন্য পৃথক হস্টেলের ব্যবস্থা প্রয়োজন বলে মনে করে কমিশন। সেই অনুযায়ী ইতিমধ্যেই যাদবপুরে আলাদা হস্টেলের ব্যবস্থা করা হয়েছে।

যাদবপুর কর্তৃপক্ষের উত্তর সন্তোষজনক নয়, ফের বিশ্ববিদ্যালয়কে নোটিস শিশু সুরক্ষা কমিশনের

প্রথম এবং দ্বিতীয় চিঠিতে কমিশনের পক্ষ থেকে আবাসিকদের সংখ্যা থেকে শুরু করে অ্যান্টি র‍্যাগিং কমিটি সংক্রান্ত তথ্য চেয়ে পাঠানো হয়। তবে, কমিশন সূত্রে খবর, এছাড়াও আরো বেশ কিছু তথ্য কমিশনের প্রয়োজন। পাশাপাশি, প্রথম দুই চিঠির উত্তরে যাদবপুর কর্তৃপক্ষ যে উত্তর দিয়েছে তাতে সন্তুষ্ট নয় শিশু সুরক্ষা কমিশন।

যাদবপুর কর্তৃপক্ষের উত্তর সন্তোষজনক নয়, ফের বিশ্ববিদ্যালয়কে নোটিস শিশু সুরক্ষা কমিশনের

রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় বলেছেন, “আমরা দ্বিতীয় যে চিঠি পাঠিয়েছিলাম, তার জবাবে সন্তুষ্ট নই। তাই আবার চিঠি পাঠিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে, ওঁরা রেকর্ড ঠিকমতো বজায় রেখেছেন। কিন্তু তেমন কোনও প্রমাণ আমরা পাইনি। উল্টে আমাদের প্রশ্ন করা হয়েছে, আমরা কীভাবে এর মধ্যে ঢুকতে পারি!”

সুদেষা আরও বলেন, “ওদের অবগতির জন্য জানিয়েছি যে, মৃত পড়ুয়ার এখনও ১৮ বছর হয়নি। তাই ওই পড়ুয়া শিশু সুরক্ষা কমিশনের এক্তিয়ারে পড়ে। আমি আশ্চর্য যে, শিশু সুরক্ষা কমিশন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একেবারেই সচেতন নন।”

যাদবপুর কর্তৃপক্ষের উত্তর সন্তোষজনক নয়, ফের বিশ্ববিদ্যালয়কে নোটিস শিশু সুরক্ষা কমিশনের
যাদবপুর কর্তৃপক্ষের উত্তর সন্তোষজনক নয়, ফের বিশ্ববিদ্যালয়কে নোটিস শিশু সুরক্ষা কমিশনের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন