অতি-সংকটজনক তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে লড়ছেন তিনি। করোনার প্রকোপ থেকে মুক্ত নন কেউ। মন্ত্রী থেকে বিধায়ক, সেলিব্রিটি থেকে আমজনতা-কেউই করোনার মরণ কামড় থেকে রেহাই পাচ্ছেন না।
তৈরি হবে ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট, সঙ্কট থাকবে না অক্সিজেনের। ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নের তরফে এদিন জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য অক্সিজেনের কোন সঙ্কট নেই। এমনকি এখনই যে ব্যাবস্থা রয়েছে তাতে সাড়ে ১২ হাজার রোগীকে ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন ভাবে অক্সিজেন পরিষেবা দেওয়া সম্ভব
আজকের ১০ হাজার ৬৬৪ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ লক্ষ ৬৪ হাজার ৬৪৮ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৫৫ হাজার ২৮৭ টি।
নির্বাচন কমিশন কে তুলোধনা করে করোনা নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন বিখ্যাত চিকিৎসক কুণাল সরকার। নজিরবিহীন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে বাংলা। ২৬ এপ্রিল রাজ্যে সংক্রমিতের সংখ্যা যেখানে ১৬ হাজার ছুঁইছুঁই,
২৪ ঘন্টায় ৬৮ টি মৃত্যু, এই প্রথমবার এক দিনে এতজন করোনা আক্রান্তের মৃত্যু হল বাংলায়। চিকিৎসকরা বলছেন সবার টেস্ট হলে দেখা যাবে, প্রতি পাঁচজনের একজন পজিটিভ! নজিরবিহীন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে বাংলা।
কেন্দ্রের নয়া নির্দেশিকায় রাজ্যে প্রথম লকডাউনের পথে কলকাতা, উত্তর ২৪ পরগণা। দেশজুড়ে টানা লকডাউন করার বদলে কেন্দ্র দায় চাপিয়েছে রাজ্যের ঘাড়ে। বলা হয়েছে স্থানীয়ভাবে পরিস্থিতি সামাল দিতে জোন ধরে ধরে লকডাউনের পথে যেতে।