নজরবন্দি ব্যুরোঃ অতি-সংকটজনক তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে লড়ছেন তিনি। করোনার প্রকোপ থেকে মুক্ত নন কেউ। মন্ত্রী থেকে বিধায়ক, সেলিব্রিটি থেকে আমজনতা-কেউই করোনার মরণ কামড় থেকে রেহাই পাচ্ছেন না। সেই সুনামিতে আক্রান্ত হয়েছেন প্রয়াত অভিনেতা তথা বিধায়ক তাপস পালের স্ত্রী নন্দিনী পালও। কোভিডের কারণে রক্তে চিনির মাত্রা ক্রমাগত ওঠানামা করছে। আপাতত প্লাজমা থেরাপি চলছে। এমন পরিস্থিতিতে তাঁদের পরিবারের পাশে এসে দাঁড়ালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ দাম কমল টিকার, ১৫০ টাকার ডোজে ৪০০ ট্যাগ লাগিয়ে ৩০০ টাকায় সেল!


এই ঘটনার কথা নিজেপি প্রচার করেননি মুখ্যমন্ত্রী। বরং তাঁর গুনমুগ্ধ অভিনেত্রী-সঞ্চালক সুদীপা চটোপাধ্যায় এই খবর দিয়েছেন। অতি-সংকটজনক তাপস পালের স্ত্রীকে নিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, “স্বর্গীয় শ্রী তাপস পালের স্ত্রী-নন্দিনী পাল, কোভিডে আক্রান্ত, খুবই ক্রিটিকাল ও চিকিৎসাধীন। তাঁর অসহায় একমাত্র মেয়ে- সোহিনী পাল ও আমাদের পরিবারের পাশে সত্যিকারের ‘দিদি’র মতো দাঁড়িয়েছেন। কেবলমাত্র মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ‘ধন্যবাদ’ জানিয়ে তাঁকে ছোট করার ধৃষ্টতা আমার নেই। শুধু এইটুকু বলবো- করুণাময় ঈশ্বর তাঁর মঙ্গল করুন। তাঁর সুস্থ, দীর্ঘজীবন কামনা করি।” একইসঙ্গে তাঁর অনুরোধ, “সকলের কাছে করজোড়ে অনুরোধ- এটি কোনও রাজনৈতিক পোস্ট নয়। দয়া করে সেটা বুঝে মন্তব্য করুন।”
প্রসঙ্গত, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে জেরবার দেশবাসী। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৩৭ হাজার বেশি। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৯ লক্ষ ৯৭ হাজার ২৬৭ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ২ লক্ষ ১ হাজার ১৮৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি। করোনার দ্বিতীয় ধাক্কায় এই প্রথম মৃত্যু ৩ হাজার পেরল।










