দাম কমল টিকার, ১৫০ টাকার ডোজে ৪০০ ট্যাগ লাগিয়ে ৩০০ টাকায় সেল! 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দাম কমল টিকার, ১৬৭% নয় কেন্দ্রের থেকে মাত্র ১০০% বেশি দাম দিয়ে টিকা কিনতে হবে রাজ্যকে! ২৫০ টাকা দাম বাড়িয়ে ১০০ টাকা কমিয়ে দিল সেরাম! কোভিশিল্ড টিকার ক্ষেত্রে বৈষম্য থেকেই গেল এক দেশ এক আইন গড়তে চাওয়া মোদীর ভারতে। সেরাম কর্তা আদর পুনাওয়ালা টুইট করে জানিয়েছেন, রাজ্য সরকার এ বার কোভিশিল্ড কিনতে পারবে ৩০০ টাকায়।

আরও পড়ুনঃ গণনা কেন্দ্রে প্রার্থী প্রবেশে নয়া নির্দেশিকা কমিশনের, লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট।

উল্লেখ্য, কদিন আগেই সেরাম বেসরকারি হাসপাতালকে ৬০০ ও রাজ্য সরকারকে ৪০০ টাকায় ভ্যাকসিন দিলেও কেন্দ্রকে ১৫০ টাকাতেই ভ্যাকসিন দেবে বলে জানিয়েছিল। ভ্যাকসিনের এই ভিন্ন দামের জন্য বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিল। পাশাপাশি গতকাল ব্যাপক তিরস্কার করে সুপ্রিম কোর্ট। চাপে পড়ে সেরাম কে দাম কমাতে আবেদন করে কেন্দ্রীয় সরকার। তাই অবশেষে দাম কমাল সেরাম। দাম কমল টিকার, অর্থাৎ ১৫০ টাকার জিনিস কে ৪০০ ট্যাগ লাগিয়ে পরে ৩০০ টাকায় সেল!

তবে এখনও ভ্যাকসিনের দাম কমানোর কোনও ঘোষণা করেনি ভারত বায়োটেক। কেন্দ্রকে ১৫০ হলেও, রাজ্য সরকারকে ৬০০ এবং বেসরকারি হাসপাতালকে ১২০০ টাকা প্রতি ডোজ় দামে টিকা বিক্রিতে এখনও অনড় তারা। প্রসঙ্গত, কদিন আগেই কেন্দ্র সিদ্ধান্ত নেয় আগামী ১ মে থেকে ১৮ উর্ধ্ব ব্যক্তিদেরও টিকা দেওয়া যাবে, এবং এবার থেকে ভ্যাকসিন খোলা বাজারে বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থারা। পাশাপাশি রাজ্যসরকার সরাসরি ভ্যাকসিন কিনে জনগনকে দিতে পারবে। তারপরেই প্রকাশ্যে আসে ভ্যাকসিনের ৩ রকম দামের কথা।

টিকার দাম ঘোষণার পরেই ব্যাপক ক্ষুব্ধ হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। চিঠি দিয়ে মমতা এবং সোনিয়া প্রতিবাদ জানান মোদীকে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, দেশে বর্তমানে জাতীয় বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। এই কঠিন সময়ে রাজনীতি দূরে সরিয়ে রেখে একে অন্যের পাশে দাঁড়ানো উচিত। এই মুহূর্তে মানুষের জীবন বাঁচানোই আদালতের অগ্রাধিকার। আদালত প্রয়োজন মনে করলেই হস্তক্ষেপ করবে। বিচারপতি প্রশ্ন তোলেন, কেন কেন্দ্র, রাজ্য এবং বেসরকারি হাসপাতালগুলোর জন্য ভ্যাকসিনের দাম আলাদা? কেন এমন দাম নির্ধারণ করা হল? এর ভিত্তি কী? কেন্দ্রের কাছে বিচারপতি জানতে চান, আগামী ১ মে থেকে শুরু হতে চলে তৃতীয় পর্যায়ের টিকাকরণে সবাই কীভাবে ভ্যাকসিন পাবেন, দেশে কত সংখ্যক ভ্যাকসিন মজুত আছে, সরকারের পরিকল্পনাই বা কী?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত