জাতীয় বিপর্যয়ের সময় রাজনীতি? কেন্দ্রকে বিঁধল ভারতের সর্বোচ্চ আদালত। একই ভ্যাক্সিনের ৩ রকম দাম কেন তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন অবিজেপি নেতা নেত্রীরা। এ বার খোদ সুপ্রিম কোর্টও এই প্রশ্ন তুলে দিল কেন্দ্রীয় সরকারের সামনে।
২৪ ঘন্টায় ৬৮ টি মৃত্যু, এই প্রথমবার এক দিনে এতজন করোনা আক্রান্তের মৃত্যু হল বাংলায়। চিকিৎসকরা বলছেন সবার টেস্ট হলে দেখা যাবে, প্রতি পাঁচজনের একজন পজিটিভ! নজিরবিহীন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে বাংলা।
রাজ্যে আজও করোনায় মৃত্যু ৫৯ জনের, আক্রান্ত ভয়াবহ পরিস্থিতি। এক মাস আগেও যেখানে দৈনিক সংক্রমণ কমে নেমে গিয়েছিল ২০০-র ঘরে এখন সেটাই প্রায় ১৫ হাজার ছুঁই ছুঁই।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় আক্রান্ত হচ্ছেন তরুণরা। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে ১৮ বছরের উর্দ্ধে সকলকে ভ্যাক্সিন দেওয়া হবে। তবে সেই ভ্যাক্সিন কিনতে হিবে টাকা দিয়ে। টিকা নিয়ে কেন্দ্রের এই ঘোষণার শোরগোল পড়েছে গোটা দেশ জুড়ে।
রাজ্য জয় করে সবাইকে ফ্রি-তে ভ্যাকসিন দেওয়া হবে! মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার প্রতিশ্রুতি দিল বিজেপি। এদিন সকালে বিজেপির অফিশিয়াল ট্যুইটার হ্যাণ্ডেল থেকে একটি পোস্ট করা হয়েছে নরেন্দ্র মোদীর ছবি সহ।