নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জয় করে সবাইকে ফ্রি-তে ভ্যাকসিন দেওয়া হবে! মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার প্রতিশ্রুতি দিল বিজেপি। এদিন সকালে বিজেপির অফিশিয়াল ট্যুইটার হ্যাণ্ডেল থেকে একটি পোস্ট করা হয়েছে নরেন্দ্র মোদীর ছবি সহ। সেখানে লেখা রয়েছে রাজ্যে ক্ষমতায় আসার সাথে সাথেই সমস্ত রাজ্যবাসীকে ফ্রিতে ভ্যাকসিন দেওয়া হবে। তবে প্রশ্ন উঠছে রাজ্যে ক্ষমতায় আসার পর ভ্যাকসিন কেন ফ্রিতে দেবে বিজেপি সরকার? কেন্দ্রে তো ইতিমধ্যেই ক্ষমতায় রয়েছে গেরুয়া শিবির! ভ্যাকসিন তো দেওয়াই যেত!
আরও পড়ুনঃ হিসেব বহির্ভূত সম্পত্তি! ৪ আত্মীয় সহ অনুব্রতকে তলব আয়কর দফতরের


এই মুহুর্তে সব কিছু ছাপিয়ে যাচ্ছে করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ। দেশে করোনা আক্রান্তের নিরিখে বৃহস্পতিবার বিশ্বের সব কোভিড রেকর্ড ভেঙেছে। ভয়ানক পরিস্থিতি দিল্লী মহারাষ্ট্রে। নির্বাচন কালে লাগামহীন প্রচার, সভা মিছিলে নাভিশ্বাস উঠছে বাংলার। এক মাস আগেও যেখানে দৈনিক সংক্রমণ কমে নেমে গিয়েছিল ২০০-র ঘরে এখন সেটাই প্রায় ১২ হাজার ছুঁই ছুঁই।
রাজ্যের মানুষের সবরকমের সহায়তার জন্য কিছু হেল্প লাইন নাম্বার দিয়েছে রাজ্য সরকার। যেখানে যে কোন মুহুর্তে দরকারে সাহায্য চাইতে পারবেন সকলে। এর পরেই গতকাল তপনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধায় ঘোষণা করেন সকল প্রাপ্ত বয়স্কদের বিনামূল্যে টিকা দেবে রাজ্য। এবং সেই কাজ শুরু হবে আগামি ৫ই মে থেকেই। আর মমতা ঘোষণা করার ২৪ ঘণ্টা পরে বিজেপিও একই লাইনে হাটল এবার।
As soon as BJP government comes to power in West Bengal, COVID-19 vaccine will be provided free of cost to everyone. pic.twitter.com/gzxCOUMjpr
Related Newsভোটে শহর জুড়ে ট্রাফিক কড়াকড়ি: তিনদিন রুট বদল, জেনে নিন বিকল্প পথভোটের মাঝে ইডির ঝটিকা অভিযান: আনন্দপুর-আলিপুরে তল্লাশি, জাল বিস্তার সোনা পাপ্পু মামলায়— BJP Bengal (@BJP4Bengal) April 23, 2021
অন্যদিকে প্রশ্ন উঠেছে ভ্যাকসিনের দাম নিয়েও। একই ভ্যাকসিন কেন্দ্র পাবে ১৫০ টাকায় আর রাজ্যকে কিনতে হবে ৪০০ টাকায়! তাতে অনুমোদন দিয়েছে কেন্দ্র! গতকাল কার্যত বিজেপি সরকার কে তুলোধনা করে চিঠি পাঠান সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, করোনা এবং টিকাকরণ প্রসঙ্গে এর আগেও কেন্দ্র এবং প্রধানমন্ত্রীকে দুষেছেন মমতা। তিনি বার বার বলেছেন আগেই বাংলায় করোনার এই পরিস্থিতি ‘ম্যান মেড’ নয় ‘মোদী মেড’। করোনা কালে বারবার বাইরে থেকে এসে বাংলায় প্রচারের কারণেই রাজ্যের এই পরিস্থিতি। টিকার ব্যাপারেও কটাক্ষ করেছেন একাধিক বার। তিনি জানিয়েছিলেন টাকা নিয়ে অসে আছেন তিনি, তবু কেন্দ্র দিচ্ছে না ভ্যাক্সিন। কিন্তু যখন কেন্দ্র ভ্যাকসিন কেনার অনুমতি দিল, সেখানে দেখা গেল একই ভ্যাকসিন কেন্দ্রের থেকে ১৬৭% বেশি দাম দিয়ে নিতে হবে রাজ্যকে!










