হিসেব বহির্ভূত সম্পত্তি! ৪ আত্মীয় সহ অনুব্রতকে তলব আয়কর দফতরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হিসেব বহির্ভূত সম্পত্তি! আর এই কারণেই ভোট উৎসবের মাঝেই আত্মীয় সহ কেষ্ট দাকে তব করলো আয়কর বিভাগ। বাংলায় চলছে একুশের নির্বাচন। এই ভোটে তৃণমূলের জয় নিয়ে আশাবাদী বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মন্ডল।

আরও পড়ুনঃ ষষ্ঠ রাউন্ডের পর র‍্যাঙ্ক কার্ড দিলেন দিলীপ! জানালেন, ‘খেলা শেষ TMC লস্ট’

ভোট লড়ার থেকে ভোট জেতানোতেই আগ্রহ তাঁর বরাবরের। গত কয়েকমাসে অবিরাম মিটিং মিছিল করেছেন। শেষ অর্থাৎ অষ্টম দফায় ভোট বীরভূমে। কিন্তু তার আগেই আজ শুক্রবার ৪আত্মীয় সহ অনুব্রত মণ্ডলকে হিসেব বহির্ভূত সম্পত্তির কারণে তলব করেছে আয়কর বিভাগ। নির্দেশ দেওয়া হয়েছে ১সপ্তাহের মধ্যে উত্তর দিতে হবে ওই নোটিসের।

হিসেব বহির্ভূত সম্পত্তি! গত বুধবার অনুব্রত মণ্ডলের নিরাপত্তা রক্ষীদের সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছিলেন কেষ্ট দার নিরাপত্তারক্ষীরা বিপুল সম্পত্তির মালিক, বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত করার দাবিও তুলেছিলেন তিনি। তার পর আজ অনুব্রত কে নোটিস পাঠানো হয়েছে। আয়কর দপ্তরের দাবি বীরভূম ছাড়াও অনুব্রত মণ্ডলের বেহিসাবি সম্পত্তি রয়েছে আসানসোল, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। সেই ব্যাপারেই নোটিস পাঠানো হয়েছে তাঁকে। বলা হয়েছে আগামী ৩০ তারিখের মধ্যেই তাঁকে এবং তাঁর ৪ আত্মীয়কে জবাব দিতে হবে।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত