ষষ্ঠ রাউন্ডের পর র‍্যাঙ্ক কার্ড দিলেন দিলীপ! জানালেন, ‘খেলা শেষ TMC লস্ট’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ষষ্ঠ রাউন্ডের পর র‍্যাঙ্ক কার্ড দিলেন দিলীপ, বাকি দু দফার আগেই ঘোষণা করে দিলেন ফলাফল। এতদিন ভোটের আগে থাকে প্রতি দফা ভোটের পর বরাবর নিজেদের হয় নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ বারবারই নিজেদের জয় এর কথা সুনিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ প্রচারের মাঠ ফেসবুক, আগামীকাল অভিষেকের ভার্চুয়াল সভা ‘আস্ক মি এনিথিং’

তবে এবারে ভোট কে একেবারে ম্যাচ এর আকারে দেখিয়ে টুইট করছেন বিজেপির রাজ্য সভাপতি।যেখানে একটি ফুটবল মাঠে একেবারে ৯০মিনিটের ম্যাচ। দুদিকে দু পক্ষ ভাগ করে তৃণমূল বিজেপি, প্রতীকী জয় এবং তৃণমূলের হারের কথা ঘোষণা করেছেন তিনি।

করোনা কালেই বাংলায় চলছে নীলবাড়ি দখলের লড়াই। নির্বাচন কমিশনের নির্দেশে এই মুহূর্তে সব সব মিছিল পরিস্থিতি সামলানোর জন্য বাতিল করা হলেও, গত কয়েকমাস ধরে জোর কদমে সেরেছে প্রচার।যদিও ফলাফল ঘোষণা হবে ২রা মে। তবে তার আগেই সভা মঞ্চ থেকে তৃণমূল বিজেপি উভয় দলই নিজেদের জেতার বিষয়ে আশাবাদী বলেই জনিয়েছেন। গতকাল সম্পন্ন হয়েছে বাংলার ষষ্ঠ দফার নির্বাচন। এখনো বাকি দু দফা।

ষষ্ঠ রাউন্ডের পর র‍্যাঙ্ক কার্ড দিলেন দিলীপ, আর বাকি ২ দফার আগেই দিলীপ ঘোষের এহেন ট্যুইটে উঠেছে একাধিক প্রশ্ন। একাংশ প্রশ্ন তুলেছেন, ভোটের বাকি এখনো দু দফা। সিদ্ধান্ত নেবেন বাংলার সাধারণ মানুষ। তার আগেই এতটা নিশ্চিত কিভাবে রাজনৈতিক দলের নেতা, যে তাঁরাই বসতে চলেছেন বাংলার মসনদে। তবে বিজেপির সমর্থকরা তাঁদের নেতার এহেন পোস্টে বেজায় খুশি, কেউ কেউ বল পাচ্ছেন মনে, বাড়ছে কনফিডেন্ট।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত