রাজ্যে আজও মৃত্যু ৫৯ জনের, জেলায় জেলায় শিউড়ে ওঠার মত সংক্রমণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে আজও করোনায় মৃত্যু ৫৯ জনের, আক্রান্ত  ভয়াবহ পরিস্থিতি। এক মাস আগেও যেখানে দৈনিক সংক্রমণ কমে নেমে গিয়েছিল ২০০-র ঘরে এখন সেটাই প্রায় ১৫ হাজার ছুঁই ছুঁই। ভয়ানক সংক্রমণের আবহে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে এখনই হচ্ছেনা লকডাউন। এদিকে কেন্দ্র ইঙ্গিত দিয়েছে লকডাউনের। সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধিতে লাগাম লাগিয়ে ঘোষনা করা হয়েছে ফ্রি রেশন।

আরও পড়ুনঃ বিধি ভঙ্গের জের, মিঠুনের র‍্যালি নিয়ে বিজেপি নেতার বিরুদ্ধে FIR দায়ের করলেন রিটার্নিং অফিসার

এদিনও রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে ব্যাপকভাবে। সংক্রমণের ধাক্কা লেগেছে উত্তর থেকে দক্ষিণে, বাদ নেই কোন জেলাই। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭০ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২১ জন। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৭৯৭ এবং ৮২২। গত ২৪ ঘন্টায় বীরভূমে আক্রান্ত হয়েছেন ৬৯৪ জন। হুগলী এবং পশ্চিম বর্ধমান জেলাতে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৬২৩ এবং ৭৬৮ জন।

আজ রাজ্যে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ২৮১ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ২৮ হাজার ৬১ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৭৪ হাজার ৭৩৭ জন। আজ করোনা কেড়ে নিল ৫৯ টি প্রাণ। যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৮৪ জনের। কমছে সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৫৮৪ জন।

আজকের ৭ হাজার ৫৮৪ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ লক্ষ ৩৫ হাজার ৮০২ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৫৫ হাজার ৬০ টি। যা সর্বকালীন রেকর্ড। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১ লক্ষ ১১ হাজার ১৯৬ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.২০ শতাংশ। আজকের তথ্য অনুযায়ী ৮৭.৩৩ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। যা এপ্রিল মাসের ১ তারিখে ছিল প্রায় ৯৮ শতাংশ।

রাজ্যে আজও মৃত্যু ৫৯ জনের, দেখুন জেলাভিত্তিক পরিসংখ্যান

covid19 1

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত