বিধি ভঙ্গের জের, মিঠুনের র‍্যালি নিয়ে বিজেপি নেতার বিরুদ্ধে FIR দায়ের করলেন রিটার্নিং অফিসার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিধি ভঙ্গের জের, মিঠুনের র‍্যালি নিয়ে বিজেপি নেতার বিরুদ্ধে FIR দায়ের করলেন রিটার্নিং অফিসার। বাড়তে থাকা করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই বেশ কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এই মুহূর্তে আর কোনো রকমের প্রচার করা যাবেনা বাংলায়। বন্ধ থাকবে মিটিং মিছিল। সভা করা যাবেনা ৫০০ জনের বেশি কাউকে নিয়ে। নির্দেশ মেনে সামাজিক দূরত্ব  রেখে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ধাপার মাঠে পুড়ছে ‘লাশ’! পরিজনদের গুছিয়ে রাখতে হচ্ছে হাজার ২৫ টাকা।

কিন্তু এই কঠিন অবস্থার মধ্যেও কোভিড বিধি আর কমিশনের নিষেধাজ্ঞাকে উড়িয়ে বিপুল জনসমাগম নিয়ে সভা করতে দেখা গেছে মিঠুন চক্রবর্তী কে।বিজেপির ব্রিগেড এসে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর থেকেই প্রার্থীদের হয়ে জোর কদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন তিনি। এর আগেও কমিশনের নিষেধাজ্ঞা উড়িয়ে গতকাল প্রার্থী সমর্থনে সভা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই সভা শেষে তিনি নিজেই পোষ্ট করে জানিয়েছিলেন, কোভিড বিধি মেনেই মাত্র ১০০টি চেয়ার রাখা হলেও, উৎসাহী মানুষ এসে ভিড় করছেন চার পাশে। আজ কুশমুন্ডিতে এবং গতকাল কুমারগঞ্জে সভা করেন দিলীপ ঘোষ।

এই দুই সভাতেই কমিশনের বেঁধে দেওয়া জমায়েতের উর্ধ্বসীমা ৫০০ জনের চেয়ে বেশি মানুষ জড়ো হয়েছিল বলে দাবি করেছে তৃণমূল। আর তার পরেই আজ মিঠুন চক্রবর্তীর সভা। কমিশনের নিষেধাজ্ঞা আর কোভিড বিধি উড়িয়ে মালদার বৈষ্ণবনগরে মিঠুনের সভায় উপচে পড়া ভিড় হল এদিন। স্থানীয় সূত্রের মতে, মিঠুনকে দেখতে এ দিনের সভায় কমপক্ষে ৫-৬ হাজার মানুষের জমায়েত হয়েছিল।

বিধি ভঙ্গের জের, মিঠুনের র‍্যালি নিয়ে বিজেপি নেতার বিরুদ্ধে FIR দায়ের করলেন রিটার্নিং অফিসার। ঘটনার প্রেক্ষিতে এদিনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃনমূলও। তৃণমূলের পক্ষে সাংসদ সৌগ্ত রায় জানিয়েছেন, মিঠুন চক্রবর্তী এবং বিজেপির বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার আর্জি জানিয়ে তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন।

কমিশনের নির্দেশিকার পরেও সভায় উপচে পড়া ভিড় হওয়াতে ব্যাপক ক্ষুব্ধ নির্বাচন কমিশন। দূরত্ববিধি না মানার অভিযোগে সভা উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসকের।ঘটনার জেরে কমিশনের রিটার্নিং অফিসার FIR দায়ের করেছেন  স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে।  সভা স্থলে গিয়ে পর্যবেক্ষন করেই এই FIR দায়ের করেছেন তিনি বলেই জনিয়েছেন চিঠিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত