আজ বিকেল ৪টে থেকে শুরু করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন। কিভাবে করবেন? জানুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ বিকেল ৪টে থেকে শুরু টিকার রেজিস্ট্রেশন। এদিকে কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ কে। দেশজুড়ে চলছে মৃত্যু মিছিল। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিসংখ্যান ভেঙে দিয়েছে অতীতের সমস্ত রেকর্ড। মৃত্যু হয়েছে ৩২৯৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন। আশার কথা একদিনে করোনা মুক্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ১৬২ জন। এদিকে কদিন আগেই কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে আগামী ১ মে থেকে ১৮ উর্ধ্ব ব্যক্তিদেরও টিকা দেওয়া যাবে, এবং এবার থেকে ভ্যাকসিন খোলা বাজারে বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থারা। পাশাপাশি রাজ্যসরকার সরাসরি ভ্যাকসিন কিনে জনগনকে দিতে পারবে। সেই মত ১৮ ঊর্ধ্বদের টিকাকরণের জন্য আজ বিকেল ৪টে থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া হবে অনলাইনে। রেজিস্ট্রেশন করতে হবে আরোগ্য সেতু অ্যাপ বা CoWIN ওয়েবসাইটে।

আরও পড়ুনঃ অনুব্রত ব্যস্ত ছিলেন মিটিং-পুজোয়! আড়াই ঘন্টা চক্কর কেটে বহু কষ্টে কেষ্ট লাভ কমিশনের

আরোগ্য সেতু অ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

*আরোগ্য সেতু অ্যাপে হোমপেজে ‘CoWIN’ ট্যাবে যান

* CoWIN আইকনের নীচে ‘ভ্যাকসিনেশন’-এ ট্যাপ করুন। এরপর ‘রেজিস্টার নাও’ অপশনে ক্লিক করুন।
* এরপর মোবাইল নম্বর লিখুন। তারপর ‘proceed to verify’-এ ক্লিক করুন। OTP দিন। আবার ‘proceed to verify’ সিলেক্ট করুন।
* নম্বর ভেরিফিকেশনের পর ফটো আইডি আপলোড করতে হবে।
* বয়স, লিঙ্গ, জন্ম তারিখ লিখতে হবে।
* একসঙ্গে চারজনের রেজিস্টার করতে পারবেন এখানে।
* কোথায় ভ্যাকসিন নেবেন, সেই কেন্দ্র বাছবেন এবার। তারপর ‘Book’ অপশন সিলেক্ট করবেন।
* রেজিস্ট্রেশন প্রক্রিয়া হলে আপনি মেসেজ পাবেন।

UMANG অ্যাপে কীভাবে রেজিস্টার করবেন?

* UMANG অ্যাপ হোমপেজে গিয়ে ‘CoWIN’ ট্যাবে যান
* এরপর ‘Register or Login For Vaccination’-এ ক্লিক করুন।
* মোবাইল নম্বর দিন, তারপর ‘Submit’ অপশন ক্লিক করুন। স
* আপনি ফোনে OTP পাবেন। OTP দিয়ে ‘Verify OTP’ -তে ক্লিক করুন।
* এবার ফটো আইডি প্রুফ সিলেক্ট করুন। ফটো আইডি নম্বর, জন্ম তারিখ, লিঙ্গ লিখে ‘Submit’ অপশন ক্লিক করুন।
* এরপর ‘OK’ বাটন ক্লিক করুন।
* ‘ADD MORE’ বাটন প্রেসের মাধ্যমে আরও চারজনের রেজিস্ট্রেশন করতে পারবেন।
* এরপর ‘Schedule Appointment’ -এ ক্লিক করুন।
* কোথায় ভ্যাকসিন নেবেন, সেই কেন্দ্র বাছবেন তারপর। জেলা, বা পিনকোড দিয়ে সার্চ করতে হবে। কবে টিকা নেবেন, সেই তারিখ সিলেক্ট করতে হবে।
* পছন্দমতো ভ্যাকসিনেশন সেন্টার বাছাইয়ের পর অ্যাপোয়েন্টমেন্ট কনফার্ম করতে হবে।
*এরপর ফোন থেকে মেসেজ পাবেন।

টিকা নেওয়ার জন্য CoWIN পোর্টালে কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

* প্রথমে http://www.cowin.gov.in এখানে লগ ইন করুন।
* আপনার মোবাইল নম্বর দিন। এরপর OTP-র সাহায্যে অ্যাকাউন্ট তৈরি করুন।
* OTP নম্বর দিন। এরপর ভেরিফাই বাটন প্রেস করুন।
* এরপর রেজিস্ট্রেশন অফ দ্য ভ্যাকসিনেশন পেজ দেখাবে। ওই পেজে ফটো আইডি প্রুফের অপশন পাবেন।
* আপনার নাম, বয়স, লিঙ্গ লিখুন। সঙ্গে পরিচপত্রের নথি আপলোড করুন।
* এরপর রেজিস্টার বাটন প্রেস করুন।
* রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলেই, ‘অ্যাকাউন্ট ডিটেলস’ দেখাবে।
* ‘ADD MORE’ বাটন প্রেস করতে পারেন, এতে আরও তিনজনকে আপনি অ্যাড করতে পারবেন।
* এবার ‘শিডিউল অ্যাপোয়েনমেন্ট’ বাটন ক্লিক করুন।
* এরপর আপনার পছন্দমতো ভ্যাকসিনেশন সেন্টার বেছে নিন।
* টিকা নেওয়ার দিন দেখাবে, এরপর ‘Book’ বাটন প্রেস করুন।
* বুক করা হলে, আপনি একটি মেসেজ পাবেন। ভ্যাকসিন কেন্দ্রে কনফার্মেশন ডিটেলস দেখাতে হবে।

ভ্যাকসিন নিতে যাওয়ার সময় যা মনে রাখবেন…

* আপনার সচিত্র পরিচয়পত্র ও টিকাকরণের অ্যাপোয়েন্টমেন্টের জন্য যাবতীয় নথি সঙ্গে রাখবেন।
* আপনার যদি কোনও কো-মর্বিডিটি থাকে, তাহলে মেডিক্যাল সার্টিফিকেট লাগবে।
* যে কোনও পরামর্শের জন্য CoWIN হেল্পলাইন নম্বর 1075-এ ফোন করতে পারেন।

আজ বিকেল ৪টে থেকে শুরু টিকার রেজিস্ট্রেশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত