টিকা নিয়ে কেন্দ্রের রাজনীতির বিরুদ্ধে বিজয়নের পাশে কেরলবাসী, এভাবেও সম্ভব!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় আক্রান্ত হচ্ছেন তরুণরা। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে ১৮ বছরের উর্দ্ধে সকলকে ভ্যাক্সিন দেওয়া হবে। তবে সেই ভ্যাক্সিন কিনতে হিবে টাকা দিয়ে। টিকা নিয়ে কেন্দ্রের এই ঘোষণার শোরগোল পড়েছে গোটা দেশ জুড়ে। একে ভ্যাকসিন কিনতে হবে তাঁর ওপর আবার একই ভ্যাকসিনের ৩ রকম দাম! এই পরিস্থিতিতে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ঘোষণা করেছিলেন রাজ্যের ১৮+ সবাই পাবেন ফ্রিতে ভ্যাকসিন।

আরও পড়ুনঃ সরকারি হাসপাতালের তথ্য নেই সরকারের কাছে, বেসরকারিতে ফাঁকা মাত্র ৮৯৭ টি বেড!

উল্লেখ্য, গত বছর থেকে কোভিড লকডাউন সব মিলিয়ে রাজ্য গুলির আর্থিক অবস্থার কথা চিন্তা করেই তিনি কেন্দ্রের কাছে রাজ্য গুলিকে বিনামূল্যে টিকা সরবরাহের কথা বলেছিলেন। তাঁর মত ছিল করোনাভাইরাস মহামারীজনিত কারণে তারা ইতিমধ্যেই আর্থিক চাপের মধ্যে রয়েছে। কিন্তু কেন্দ্র শোনেনি। বরং উলটে সেরাম কে অনুমতি দিয়েছে ব্যাবসা করার। সেরামও অনুগত্য দেখিয়েছে কেন্দ্রের প্রতি। জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন কিনলে দাম পড়বে ১৫০ টাকা আর রাজ্য সরকারের বেলায় সেই একই ভ্যাকসিনের দাম হবে ৪০০ টাকা! অর্থাৎ ১৬৭ গুণ বেশি। পাশাপাশি সেরাম বেসরকারি হাসপাতালের জন্যে ডোজ পিছু ভ্যাকসিনের দাম ধার্য করেছে ৬০০ টাকা।

গত বছরের কোভিডের পরিস্থিতির শুরু থেকেই অনন্য নজীর গড়েছিল কেরল। রীতিমত সুরক্ষার বলয় তৈরি করেছিল গোটা রাজ্য জুড়ে, করোনা মোকাবিলায় কেরলকে মডেল বানানো হয়েছিল। এবার আবারও উদ্যোগ নিচ্ছে কেরল এগিয়ে। কিন্তু রাজ্যের সমস্ত ১৮+ বয়সীকে ২টি ডোজ ভ্যাকসিন দিতে গেলে যে টাকা লাগবে সেই টাকা আসবে কোথা থেকে? আমরা দেব! উত্তর দিয়ে প্রিয় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন কেরলের জনগন!

বুধবার প্রথমে কয়েক জন নেটিজেন এই ক্যাম্পেন শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন লিখেছেন, “কুয়েত সরকার আমাকে বিনামূল্যে টিকা দেবে। কেরলে আমার পরিবারও যাতে বিনামূল্যে টিকা পায় তাই আমিও অর্থ সাহায্য করব। টিকা কোনও পণ্য নয়। তাই আমি যেমন বিনামূল্যে টিকা পাচ্ছি তেমন আরও ১০ জন যাতে তা পান সেই অর্থ আমি দান করছি।”

আগুনের মতো ছড়িয়ে পড়ে এই পোস্ট। কিছুক্ষণের মধ্যে এক পুলিশ কর্মী মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার সংশাপত্র পোস্ট করেন। সেই সঙ্গে তিনি লেখেন, “স্বাস্থ্য পরিষেবা নাগরিকদের গণতান্ত্রিক অধিকার। মানুষের যখন সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন রাজ্য সরকার তাঁদের পাশে থেকেছেন। তাই আমিও সরকারের পাশে থেকে ২টি টিকা ডোজের অর্থ দান করছি।” এইভাবে একের পর এক পোস্ট পড়ছে সোশ্যাল মিডিয়ায়। ত্রান তহবিল ভরে উঠছে ঈশ্বরের দেশের পাহারাদার বিজয়নের। হাওয়ায় কথা ভাসছে, বিজেপি পরিচালিত কেন্দ্রের ‘যাবতীয় চক্রান্ত’ উড়িয়ে নিজেদের সুরক্ষিত করল কেরল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত