নজরবন্দি ব্যুরোঃ সরকারি হাসপাতালের তথ্য নেই সরকারি পোর্টালে! এদিকে সরকারি পোর্টাল বলছে বেসরকারি হাসপাতালে ফাঁকা রয়েছে মাত্র ৮৯৭ টি বেড! সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে সাড়া বছর অভিযোগ ওঠে। অভিযোগ, বেড পাইয়ে দেওয়ার নাম করে দালালচক্রের খপ্পরে পড়তে হয়ে রোগীর আত্মীয়দের। করোনার ক্ষেত্রেও একই রকম অভিযোগ উঠতে শুরু করায়।
আরও পড়ুনঃ আজ রাজ্যে আক্রান্ত ১৩ হাজার, করোনায় অকাল প্রয়ান ৫৯ সহ-নাগরিকের।


চিকিৎসক সংগঠনগুলি দাবি জানিয়েছিল, কোন হাসপাতালে কত বেড ফাঁকা রয়েছে এ বিষয়ে স্বচ্ছতা আনতে ‘ডিসপ্লে বোর্ড’ করা হোক। তাই বেড নিয়ে বিভ্রান্তি কাটাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়াবসাইটে (www.wbhealth.gov.in) সেই তথ্য তুলে ধরছে রাজ্য। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল গত ২১ এপ্রিলের পর সরকারি হাসপাতালে কত বেড ফাঁকা রয়েছে সে বিষয়ে আর কোন তথ্য আপলোড করেনি রাজ্য স্বাস্থ্য দফতর। বরং বেসরকারি হাস্পাতালের তথ্য আপলোড করা হয়েছে।
২৩ এপ্রিলের সরকারি তথ্য বলছে, রাজ্যের ৭৩টি বেসরকারি হাসপাতালে ৪ হাজার ৬৯৪ টি বেড তৈরি রাখা হয়েছে। তার মধ্যে এই মুহুর্তে খালি আছে মাত্র ৮৯৭টি বেড। সরকারি হাসপাতালের তথ্য নেই সরকারি পোর্টালে! ৬৫ টি সরকারি হাসপাতালের তথ্য শেষবার আপলোড করা হয়েছে গত ২১শে এপ্রিল। সেই তথ্য বলছে ৮ হাজার ১৬৯ টি বেডের মধ্যে খালি আছে ৪,৪৫৩টি বেড।
দেখুন বেসরকারি হাসপাতালের আপ টু ডেট লিস্ট










