নজরবন্দি ব্যুরোঃ আজ রাজ্যে আক্রান্ত ১৩ হাজার চলে গেল ৫৯ টি প্রাণ, ভয়াবহ পরিস্থিতি। এক মাস আগেও যেখানে দৈনিক সংক্রমণ কমে নেমে গিয়েছিল ২০০-র ঘরে এখন সেটাই প্রায় ১৩ হাজার ছুঁই ছুঁই। ভয়ানক সংক্রমণের আবহে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে এখনই হচ্ছেনা লকডাউন। এদিকে কেন্দ্র ইঙ্গিত দিয়েছে লকডাউনের। সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধিতে লাগাম লাগিয়ে ঘোষনা করা হয়েছে ফ্রি রেশন।
আরও পড়ুনঃ কেকেআরের হয়ে খেলার ফাঁকেই করোনা যুদ্ধে পা মেলালেন হরভজন।


এদিনও রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে ব্যাপকভাবে। সংক্রমণের ধাক্কা লেগেছে উত্তর থেকে দক্ষিণে, বাদ নেই কোন জেলাই। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩০ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮৫ জন। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৭৪৬ এবং ৭৯০। গত ২৪ ঘন্টায় বীরভূমে আক্রান্ত হয়েছেন ৬৬৭ জন। হুগলী এবং পশ্চিম বর্ধমান জেলাতে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৫৯৪ এবং ৬৪৩ জন।
আজ রাজ্যে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৮৭৬ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ১৩ হাজার ৭৮০ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৭৪ হাজার ৭৩৭ জন। আজ করোনা কেড়ে নিল ৫৯ টি প্রাণ। যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৮২৫ জনের। কমছে সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন মাত্র ৫ হাজার ৯৩৯ জন।
আজকের ৫ হাজার ৯৩৯ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ লক্ষ ২৮ হাজার ২১৮ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৫২ হাজার ৬৪৬ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৬ হাজার ১৩৬ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.১০ শতাংশ। আজকের তথ্য অনুযায়ী ৮৮.০১ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। যা এপ্রিল মাসের ১ তারিখে ছিল প্রায় ৯৮ শতাংশ।









