নজরবন্দি ব্যুরোঃ কেকেআরের হয়ে খেলার ফাঁকেই করোনা যুদ্ধে পা মেলালেন হরভজন। দেশ জুরে ভয়ঙ্কর করোনা পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অন্যদিকে দেশে চলছে টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। দর্শকশূন্য স্টেডিয়ামে কঠিন বায়ো বাবলের মধ্যে থেকেই ক্রিকেট খেলতে হচ্ছে খেলোয়াড়দের।
আরও পড়ুনঃ করোনাকে হারিয়ে জিতলেন ‘ঈশ্বরের দূত’ সোনু, নিজেই জানালেন নেগেটিভ হওয়ার কথা।


আরটি-পিসিআর পদ্ধতিতে মাত্র ৪ ঘন্টাতেই ফলাফল জানা সম্ভব হবে। শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ভ্রাম্যমাণ এই ল্যাবে দরিদ্র সীমার নীচে বসবাসকারীরা নিখরচায় টেস্ট করাতে পারবেন। অন্যদিকে, বাকিদের ক্ষেত্রে এই খরচ ৫০০ টাকা। এই নিয়ে মহারাষ্ট্রের বিজেপি নেতা চন্দ্রকান্ত পাতিল বলেছেন, “কয়েকদিন আগেই ক্রিকেটার হরভজন সিং কোভিডের বাড়বাড়ন্ত রুখতে আমাদের কাছে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আগামীকাল থেকেই ভাদগাঁওশেরিতে মোবাইল কোভিড টেস্টিং ল্যাব কাজ করা শুরু করবে। শহরের বস্তি এলাকায় সকলেই যাতে বিনামূল্যে এই ল্যাব নমুনা পরীক্ষা করাতে পারেন সেই জন্যই এই ব্যবস্থা।” করোনার সেকেন্ড ওয়েভে সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি মহারাষ্ট্রে। প্রতিদিন প্রায় ২০ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে ২০ শতাংশেরই পজিটিভ রিপোর্ট ধরা পড়ছে।
কেকেআরের হয়ে খেলার ফাঁকেই করোনা যুদ্ধে পা মেলালেন হরভজন। তবে অত্যধিক টেস্টের জন্য ফলাফল নির্ণয় করতে বিলম্ব হচ্ছে। সেই নমুনা পরীক্ষাতে গতি আনতেই এবার নিখরচায় হরভজনের উদ্যোগে ভ্রাম্যমাণ ল্যাব। নেটিজেন থেকে সাধারণ মানুষ সকলেই সাধুবাদ দিচ্ছেন হরভজনের এই উদ্যোগকে।







