করোনাকে হারিয়ে জিতলেন ‘ঈশ্বরের দূত’ সোনু, নিজেই জানালেন নেগেটিভ হওয়ার কথা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনাকে হারিয়ে জিতলেন ‘ঈশ্বরের দূত’ সোনু, নিজেই জানালেন নেগেটিভ হওয়ার কথা। বড়পর্দায় তিনি পুরোদস্তুর ভিলেন। একের পর এক  সিনেমায় খলনায়কের ভূমিকায় পর্দা কাঁপিয়েছেন। তবে পর্দার বাইরে বাস্তবের নায়ক সোনু সুদ। করোনা ভাইরাসের প্রথম ধাক্কা থেকেই তিনি দীন দরিদ্র মানুষের ‘মসীহা’।

আরও পড়ুনঃ রতন টাটার পর এবার অক্সিজেনের অভাব মেটাতে বিশেষ পদক্ষেপ নিলেন আম্বানি-জিন্দলরা

এমন অতিমারী আবহে ক্ষুধার্ত মানুষ থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো, তাঁদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন সোনু সুদ, তার কোনও তুলনা হয় না। গোটা দেশের কাছে তিনিই হয়ে ওঠেন ইশ্বরের দূত। মানবদরদী সোনু সুদের নামে তৈরি হয়েছে মন্দির, রাস্তাঘাট। এমনকী অভিনেতার তরফে উপকৃত হয়ে সদ্যোজাতের মা-ও তাঁর সন্তানের নাম রেখেছেন সোনুর নামে। তব এসবের জন্য কম ঝক্কি পোয়াতে হয়নি তাঁকে। রাজনৈতিক টানাপোরেন থেকে কটাক্ষ কিছুই বাদ যায়নি।

তবু নিজের কাজ থেকে একপাও পিছিয়ে আসেননি তিনি। এদিকে এত যুদ্ধের পরেও মারণভাইরাস ফিরে এসেছে দ্বিগুন গতিতে। আর তার কবলে পড়েছেন খোদ করোনা যোদ্ধা সোনু। ১৭ এপ্রিল সোনু সুদের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তবে করোনা পসিটিভ হলেও তাঁর মনের জোর বিন্দুমাত্র দমাতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় সোনু সুদ লিখেছেন, ‘আমি কোভিড পজিটিভ। তবে তারপরেও আমি ইতিবাচক, সুপার পজিটিভ।’ এই কদিন চিকিত্‍সকের পরামর্শমতো নিভৃতাবাসে থেকেছেন। মানুষকে সাহায্য করে গেছেন তখনও। ঠিক এক সপ্তাহের মাথায় সুখবর দিলেন তিনি।

করোনাকে হারিয়ে জিতলেন ‘ঈশ্বরের দূত’ সোনু, নিজেই জানালেন নেগেটিভ হওয়ার কথা। অবশেষে করোনা নেগেটিভ তিনি। নিজেই সেকথা জানালেন সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় একথা জানাতেই শুভেচ্ছাবার্তার জোয়ারে ভাসলেন অভিনেতা। তাঁর বিমর্ষ অনুরাগীরাও অত্যন্ত খুশি সোনু সুস্থ হয়ে ওঠায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত