রতন টাটার পর এবার অক্সিজেনের অভাব মেটাতে বিশেষ পদক্ষেপ নিলেন আম্বানি-জিন্দলরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনার দ্বিতীয় ঢেউ। বেসামাল হয়ে পরেছে বেশ কয়েকটি রাজ্য। দৈনিক সংক্রমণ ঊর্ধমুখি। রোজ নিজের রেকর্ড নিজেই ভাঙছে কোভিড-১৯। অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে করোনা আক্রান্ত রোগীর। এই পরিস্থিতিতে অক্সিজেনের জোগান দিতে এগিয়ে এলেন শিল্পপতিরা। অক্সিজেন সরবরাহ করতে সাহায্যে হাত বাড়ালেন মুকেশ আম্বানি, রতন টাটা, ও নবীন জিন্দলরা।

আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ড্রাস্ট্রি, জামনগর রিফাইনারিতে প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন উৎপাদন করছে। জানানো হয়েছে, যে রাজ্যগুলিতে সংক্রমণ সবচেয়ে বেশি, সেখানে বিনামূল্যে এই অক্সিজেন পাঠানো হবে। প্রথম দিকে গুজরাট, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে অক্সিজেন সরবরাহ করা হবে। তারপর পাঠানো হবে অন্যান্য রাজ্যেও। এবং অক্সিজেন উৎপাদনের পরিমাণ খুব শীঘ্রই ৭০০ মেট্রিকটন থেকে বাড়িয়ে ১০০০ মেট্রিক টন করা হবে বলে খবর।

আরও পড়ুনঃ করোনা ভাইরাস কেড়ে নিল ডিএ, সরকারি কর্মীদের মহার্ঘ্য ধাক্কা কেন্দ্রের।

সূত্রের খবর, রিলায়েন্স তরফে, সংস্থায় কর্মরত কর্মী ও পরিবারের ১৮ বছরের ঊর্ধ্বে সদস্যদের জন্য টিকাদান কর্মসূচিও শুরু করতে চলেছে। অন্যদিকে সরকারি সংস্থা সেল ইতিমধ্যেই করোনা আক্রান্তদের জন্য ৩৫ হাজার টনের বেশি অক্সিজেন সরবরাহ করেছে বলে জানা গেছে। এছাড়াও বোকারো, ভিলাই, রাউরকেল্লা, দুর্গাপুর ও বার্নপুর প্লান্টে এই অক্সিজেন উৎপাদন করা হচ্ছে। টাটা গ্রুপের তরফে জানানো হয়েছে, তরল অক্সিজেন বহন করার জন্য ইতিমধ্যেই ২৪ টি কন্টেনারের ব্যবস্থা করেছে তারা।

এই কন্টেনারের সাহায্যে প্রতিদিন ২০০ থেকে ৩০০ মেট্রিক টন অক্সিজেন পৌঁছে দেওয়া হবে প্রতি হাসপাতালে। এই কাজে এগিয়ে এসেছেন জেএসপিএল কর্পোরেটের চেয়ারম্যান নবীন জিন্দলও। ইতিমধ্যেই তিনি এই বিষয়ে কথা বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে। নবীন জানিয়েছেন, তাঁদের রায়গড়ের প্লান্টে অক্সিজেন উৎপাদনের কাজ চলছে।

প্রয়োজনে রাজ্য সরকারগুলিকে দৈনিক ১০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করবে তার সংস্থা। এছাড়াও জেএসডব্লু স্টিলের তরফে সজ্জন জিন্দল জানান, তাদের মহারাষ্ট্র প্লান্টে রোজ ১৮০ থেকে ৪০০ মেট্রিক টন লিকুইড অক্সিজেন তৈরি হচ্ছে। যা পাঠানো হবে করোনা আক্রান্ত রাজ্যগুলিকে। সরকারি সংস্থা আরআইএনএলের তরফে বলা হয়েছে, ইতিমধ্যেই তাদের বিশাখাপত্তনমের কারখানা থেকে ১০০ মেট্রিক টন অক্সিজেন মহারাষ্ট্রের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। মহারাষ্ট্র ছাড়াও অন্যান্য প্রতিবেশী রাজ্য গুলিকেও ১০০ মেট্রিক টন করে অক্সিজেন পাঠানো শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত