করোনা ভাইরাস কেড়ে নিল ডিএ, সরকারি কর্মীদের মহার্ঘ্য ধাক্কা কেন্দ্রের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাস কেড়ে নিচ্ছে হাজার হাজার জীবন, কার্যত লাগামহীন সংক্রমণে ধুঁকছে গোটা দেশ। সার্বিক ভাবে লকডাউনের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, বলছেন বিশেষজ্ঞরা। দেশজুড়ে এখনই লকডাউন কা করলে ভাঙা যাবেনা করোনার চেন। কার্যত গোষ্ঠী সংক্রমণ চলছে দেশজুড়ে। এই পরিস্থিতিতে আর্থিক হাল যাতে বেসামাল না হয় তাই নতুন পদক্ষেপ নিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

আরও পড়ুনঃ দেশজুড়ে ২মাস লকডাউনের ইঙ্গিত কেন্দ্রের, মে-জুনে ফ্রি রেশনের ঘোষণা।

করোনা পরিস্থিতির মধ্যে যেভাবে ক্রমাগত অন্যান্য খাতে খরচ বৃদ্ধি পাচ্ছে, তাতে বাকি দিক থেকে খরচ ছেঁটে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে অর্থ মন্ত্রক। তাই প্রাথমিক ভাবে কোপ পড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের পকেটে। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বা ডিএ আগামী ১ জুলাই ২০২১ পর্যন্ত বাড়বে না।অর্থমন্ত্রক সূত্রে খবর করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে তবেই আবার ডিএ বাড়ানো হবে সরকারি কর্মীদের।

সূত্র জানাচ্ছে,  ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩০ জুলাই পর্যন্ত যে ডিএ বয়েকা ছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এই পরিস্থিতিতে সেটাও দেওয়া যাবে কিনা তা নিয়েও চিন্তা ভাবনা চলছে। করোনার দ্বিতীয় ঢেউ আসার কিছুদিন দিন আগে সংসদে অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল, ২০২১ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পূর্ণ মহার্ঘ ভাতা পাবেন। কিন্তু নয়া অতিমারি পরিস্থিতিতে সেতা পাওয়া হবে না কর্মীদের।

অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৮ মাসের বকেয়া ডিএ-ও আপাতত মিলবে না। শুক্রবার একটি নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। করোনা ভাইরাস আবহে কেন্দ্র জানিয়েছে, টান পড়েছে ভাঁড়ারে তাই আপাতত স্থগিত করা হল ডিএ দেওয়ার সিদ্ধান্ত। কেন্দ্রের এই সিদ্ধন্তে প্রভাবিত হবেন ৫২ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত