এদিন করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ৪০ হাজার ৩৭১। এখন পর্যন্ত মোট করোনা টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯ লক্ষ ২৯ হাজার ৩০৭ টি। এখন রাজ্যে করোনা সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ।
কোভিডে মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া কথা ঘোষনা করেছে রাজ্য সরকার। আজ সরকারের তরফে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে ক্ষতিপূরণের জন্য বিডিও অফিস অথবা মহকুমা অফিসে যোগাযোগ করতে হবে৷
রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭১ হাজার ৫৯৬ টি। এখন রাজ্যে করোনা সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। সুখবর হল, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৬ লক্ষ ৫৮ হাজারেরও বেশি। স্বস্তি দিয়ে নিম্নমুখী অ্যাকটিভ কেসও।
আজ রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৮১৩ জন, যা নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৭৪ হাজার ৩৩৩। এদিন করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ৪০ হাজার ৩৩০। এখন পর্যন্ত মোট করোনা টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৬ লক্ষ ১৩ হাজার ২০৯ টি।
রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ৩৫ হাজার ৬৭৩ টি। এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৯৫ জন। যা নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৫৬ হাজার ৩১৫ জন।