রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিডের পজিটিভিটি রেট, ১০০ টি স্যাম্পেল পিছু আক্রান্ত ৩ জন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিড বিধি মেনে পুজোর আয়োজন হলেও রাস্তায় নেমেছিল মানুষের ঢল। মাস্ক ছিলনা অনেকের মুখেই। ফলে সংক্রমণের আশঙ্কা বাড়ছিল। আর এবার তা সত্যি হল। লক্ষ্মী পুজোর আগে রাজ্যের স্বাস্থ্য দফতরকে চিন্তায় ফেলল কোভিড গ্রাফ। চিন্তা বাড়াচ্ছে রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিডের পজিটিভিটি রেট। সংক্রমণের গতি বৃদ্ধি পেয়েছে কলকাতাতেও। তিলোত্তমায় আজ আক্রান্ত ১৯৪, রাজ্যে ৬৯০।

আরও পড়ুনঃ খুনের অপরাধে আজীবন কারাদণ্ড হলো স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের

- Advertisement -

কিছুক্ষন আগে করোনা ভাইরাসের বুলেটিন দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯০ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। গতকাল এই সংখ্যা ছিল, আক্রান্ত ৬২৪, মৃত ১৪। কলকাতায় অনেকটাই বেড়েছে সংক্রমণের গতি। ১৯৪ জন নতুন আক্রান্ত কে সাথে নিয়ে ৪৩ টি অ্যাকটিভ কেস বেড়েছে তিলোত্তমায়। পাশাপাশি মৃত্যু হয়েছে ২ জনের। যা নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৭০।

অন্য জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগণায় সংক্রমণ সব থেকে বেশি পাওয়া গিয়েছে। এই জেলায় আক্রান্ত হয়েছেন ১০৩ জন, মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগণার পরেই রয়েছে হুগলী। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৬৭ জন, মৃত্যু হয়েছে ২ জনের। কলকাতা এবং উত্তর ২৪ পরগণা বাদ দিয়ে কোন জেলাতেই নতুন আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়ে যায়নি।

রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিডের পজিটিভিটি রেট, ১০০ টি স্যাম্পেল পিছু আক্রান্ত ৩

রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ২৩ হাজার ১৯ টি। ১৮ তারিখের তথ্য অনুযায়ী পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৩ শতাংশ। গত ৭ দিনে সংক্রমণের পজিটিভিটি রেট লাফিয়ে বেড়েছে বঙ্গে। ১১ অক্টোবর এই রেট ছিল ২.৩২ শতাংশ। ১২ অক্টোবর তা বেড়ে হয় ২.৫৬ শতাংশ। ১৩ অক্টোবর এই পজিটিভিটি রেট ছিল ২.৭৪ শতাংশ। দেখুন সার্বিক বুলেটিন।

রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিডের পজিটিভিটি রেট, ১০০ টি স্যাম্পেল পিছু আক্রান্ত ৩
রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিডের পজিটিভিটি রেট, ১০০ টি স্যাম্পেল পিছু আক্রান্ত ৩

a513a9fc658145b88bb5d97628236f04 0001

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর