নজরবন্দি ব্যুরোঃ পুজোর পর থেকে ধাপে ধাপে বাড়তে বাড়তে ফের হাজারের দোরগোড়ায় পৌঁছে গেল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। বঙ্গে তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস মিলছে ভালভাবেই। পরিস্থিতি নিয়ন্ত্রনে বিভিন্ন জেলায় কনটেনমেন্ট জোন ফেরানো ও রাত্রিকালীন বিধিনিষেধ পালনে জোর দেওয়ার কথা বলা হয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে। পুজো আবহে মাস্কহীন প্যান্ডেল হপিং এর কারনেই লাগাতার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
আরও পড়ুনঃ কলকাতায় ৪৪৯ আক্রান্তের মধ্যে ১৯৪ জনের দুটি ডোজ নেওয়া, ফের লকডাউন?
কিছুক্ষন আগে করোনার বুলেটিন প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্তায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৯৭৪ জন। মৃত্যু হয়ে ১২ জনের। আজ কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬৮ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। সার্বিক ভাবে কোলকাতার চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৬৫। এই মুহুর্তে মহানগরে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯১২ জন।
এদিকে সংক্রমণ অব্যাহত রয়েছে উত্তর ২৪ পরগণা জেলাতেও। এদিন এই জেলায় আক্রান্ত হয়েছেন ১৪৭ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। খুব একটা পিছিয়ে নেই হুগলী জেলা। হুগলী জেলাতে এদিন ৮৪ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। মৃত্যু হয়েছে ১ জনের। এর পরেই আছে দক্ষিণ ২৪ পরগণা। দক্ষিণ ২৪ পরগনায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯ জন। মৃত্যু হয়েছে ১ জনের। ২৪ ঘন্টায় হাওড়া জেলাতে আক্রান্ত হয়েছেন ৭৬ জন। তবে মৃত্যু হয়নি কারও।
এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৮০৮ জন, যা নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫৮ হাজার ৬৯০। এদিন করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ৪৩ হাজার ১৫৯। এখন পর্যন্ত মোট করোনা টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৮ লক্ষ ৮৫ হাজার ৫৬৭ টি। এখন রাজ্যে করোনা সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। যা ক্রমাগত কমছে পুজোর পর থেকে। অন্যদিকে উদ্বেগ বাড়াচ্ছে ডবল ডোজ প্রাপকদের করোনা ভাইরাসে সংমক্রমিত হওয়া। দেখুন সম্পুর্ণ বুলেটিন।
হাজারের দোরগোড়ায় দৈনিক আক্রান্ত, ফিরছে কনটেনমেন্ট জোন, নাইট কার্ফু




