নজরবন্দি ব্যুরোঃ চিন্তা বাড়াচ্ছে রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিডের দৈনিক আক্রান্তের সংখ্যা। কলকাতায় ব্যাপক সংক্রমণ করোনার। আজ কলকাতা পুরসভা সূত্রে খবর, গত ২৪ ঘন্টায় ৪৪৯ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। আর কলকাতায় ৪৪৯ আক্রান্তের মধ্যে ১৯৪ জনের দুটি ডোজ সম্পুর্ন হয়ে গিয়েছিল! এই পরিসংখানে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের কপালে। প্রশ্ন উঠছে তাহলে কি করোনা ভাইরাসের ভ্যাকসিন কাজ করছে না?
আরও পড়ুনঃ গদ্দারদের দলে নেওয়া হবেনা, মুকুল-সব্যসাচীরা প্রায়শ্চিত্ত করে এসেছেনঃ অভিষেক
বাড়তে থাকা সংক্রমনের গতি ভয় ধরাচ্ছে আমজনতা কে। তাহলে কি আবার লকডাউন? আজকের রিপোর্ট অনুযায়ী, 88৯ জন আক্রান্তের মধ্যে কলকাতা পুরসভা এলাকার বাসিন্দা ৩১৮ জন। ১৩১ জন কলকাতা পুরসভা এলাকার বাইরের। কলকাতার ৩১৮ জন আক্রান্তের মধ্যে উপসর্গ রয়েছে ৬১ জনের, উপসর্গ বিহীন ২৫৭ জন। এদের মধ্যে টিকার প্রথম ডোজ় নেওয়া হয়ে গিয়েছে ২২ জনের। আর টিকার দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গিয়েছে ১৯৪ জনের। ভ্যাাকসিন নেওয়া হয়নি এমন আক্রান্তের সংখ্যা ৫৫। হাসপাতালে ভর্তি করাতে হয়েছে ৩৫ জনকে।
পুরসভার তরফে অতীন ঘোষ জানিয়েছেন, ‘শহরের একটি কোয়ারেন্টাইন সেন্টার এবং দুটি সেফ হোম খুলে দেওয়া হচ্ছে। ট্যাংরা চম্পা মনি মাতৃ সদন সেফ হোম, হরেকৃষ্ণ শেঠ লেন সেফ হোম এবং তোপসিয়ার কোয়ারেন্টাইন সেন্টার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলির মধ্যে হরেকৃষ্ণ শেঠ লেনের সেফ হোমটি মা এবং শিশুদের জন্য খুলে দেওয়া হবে।’ অতীন ঘোষের কথায় পরিষ্কার, কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ।
কলকাতায় ৪৪৯ আক্রান্তের মধ্যে ১৯৪ জনের দুটি ডোজ নেওয়া

এদিকে গতকাল রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪৬ জন, মৃত্যু হয়েছে ১২ জনের। প্রতি ঘন্টায় ৩৫ জন সংক্রামিত রাজ্যে পুজো আবহে মাস্কহীন প্যান্ডেল হপিং এর কারনেই লাগাতার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে মত বিশেষজ্ঞদের।



