HomeTagsCongress

congress

সুদীপ-কল্যাণ থেকে অধীর-সুজন, মহুয়া ইস্যুতে একসুরে বিরোধীরা, ইন্ডিয়া জোটের প্রশংসায় Mamata Banerjee

শুক্রবার সংসদে মহুয়ার হয়ে সওয়াল করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। মহুয়ার বহিষ্কারকে অন্যায় বলে মন্তব্য করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মহুয়া ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর মুখে ইন্ডিয়া জোটের প্রশংসাও শোনা গিয়েছে।

Cash For Question: এথিক্স কমিটির সুপারিশকেই মান্যতা, সংসদ থেকে বহিষ্কৃত TMC সাংসদ মহুয়া মৈত্র

সাড়ে তিন হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ আদানীর বিরুদ্ধে ! অভিযোগ আনলেন মহুয়া মৈত্র। জাতীয় স্তরের টোল কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত আদানি গোষ্ঠী। বিস্ফোরক মৌগ্রাম মৈত্র। পশ্চিমবঙ্গের তাজ পুরের নাম না করে বন্দর কেলেঙ্কারিতেও জড়িত আদানি অভিযোগ মহুয়া মৈত্রের।

Congress সাংসদের বাড়িতে নগদ ১০০ কোটির ‘পাহাড়’, টাকা গুনতে গিয়ে ভাঙল যন্ত্র

টানা দুদিন ধরে ওড়িশায় ধীরজ সাহুর বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর। সেখান থেকেই বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। টাকা গোনার জন্য মেশিন আনানো হয়। জানা যায়, এই পরিমাণ টাকা গুনতে গিয়ে যন্ত্র ভেঙে যায়।

Telangana: তারুণ্যেই ভরসা! রেবন্ত রেড্ডি হবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত Congress হাইকম্যান্ডের

চরম বিপর্যয়ের মধ্যে কংগ্রেসের একমাত্র পাওনা তেলেঙ্গানা। পাঁচ রাজ্যের বিধানসভায় কেবল দক্ষিণের এই রাজ্যেই সরকার গঠনের পথে হাত শিবির। আর প্রত্যাশা মতোই রেবন্ত রেড্ডিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিল কংগ্রেস হাইকম্যান্ড। তারুণ্য ও জনপ্রিয়তার কথা মাথায় রেখে রেবন্তকেই মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন রাহুল গান্ধী এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।

লোকসভার আগে ভ্রূকুটি বিরোধী শিবিরে, কংগ্রেসের ডাকে সাড়া নেই শরিকদের, বাতিল বুধবারের INDIA জোটের বৈঠক

বুধবারের ইন্ডিয়া জোটের বৈঠক বাতিল হয়ে গেল। মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ় এবং রাজস্থান- ক্ষমতায় থাকা এই তিন রাজ্যে বিধানসভা ভোটে ভরাডুবি হওয়ার পর তড়িঘড়ি জোটের শরিকদের নিয়ে ৬ তারিখ বৈঠক ডেকেছিল কংগ্রেস। কিন্তু শীর্ষনেতাদের অনুপস্থিতির কারণে স্থগিত হয়ে গেল বৈঠক। আগামী দিনে কবে আবার এই বৈঠক হবে তা চূড়ান্ত নয়।

‘বেল পাকলে কাকের কী?’ ৩ রাজ্যে BJP-র জয় নিয়ে চিন্তিত নন মুখ্যমন্ত্রী, ইন্ডিয়া জোট নিয়ে কী বার্তা মমতার?

লোকসভার আগে সেমিফাইনাল পর্বে বিজেপির জয়জয়কার। তিন রাজ্যে শাসক দলের ক্ষমতায় এসেছে তারা। এর ফলে আগামী লোকসভা নিয়েও মনোবল বাড়ছে। সোমবার বিধানসভায় উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কংগ্রেসের ‘একলা চলো’ নীতিকে দুষলেন Abhishek Banerjee, বিপর্যয়ের কারণ বাতলে দিলেন তৃণমূল সাংসদ

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের একলা চলো নীতিকেই দুষলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তাঁর স্পষ্ট বক্তব্য, 'কংগ্রেসের যে অন্যদের পাশে সরিয়ে রেখে চলার মানসিকতা, তা যদি ৬ মাস, এক বছর আগে সংশোধন করে নিত, তাহলে এমনটা হত না।'

Trending Now