কংগ্রেসের ‘একলা চলো’ নীতিকে দুষলেন Abhishek Banerjee, বিপর্যয়ের কারণ বাতলে দিলেন তৃণমূল সাংসদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লোকসভার আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক পারদ চড়েছিল। গতকাল অর্থাৎ রবিবার চার রাজ্যের ফল প্রকাশ হয়েছে। মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখার পাশাপাশি ছত্তিশগড় ও রাজস্থানে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে এনিয়ে কথা বলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস কোথায় ভুল করেছে, তাও জানালেন তিনি।

আরও পড়ুন: হলনা শেষরক্ষা, সামনেই ২০২৪ এর মহারণ, হাতে কোন অস্ত্র তুলে নেবে কংগ্রেস ?

এদিন দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাঁরা জয়ী, তাঁদের শুভেচ্ছা। পরাজিতদের বলব, ভুল সংশোধন করে পরবর্তী সময়ে আরও শক্তিশালী হয়ে লড়াই করতে হবে।’ তিনি আরও বলেন, ‘প্রথম দিন থেকে বলছি যে যেখানে শক্তিশালী তাঁকে সেখানে লড়তে দিতে হবে। সেটা করলেই হয়তো এই বিপর্যয় হত না।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের একলা চলো নীতিকেই দুষলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘কংগ্রেসের যে অন্যদের পাশে সরিয়ে রেখে চলার মানসিকতা, তা যদি ৬ মাস, এক বছর আগে সংশোধন করে নিত, তাহলে এমনটা হত না।’

কংগ্রেসের 'একলা চলো' নীতিকে দুষলেন Abhishek Banerjee, বিপর্যয়ের কারণ বাতলে দিলেন তৃণমূল সাংসদ

কংগ্রেসকে ভুল সংশোধন করার বার্তা দিয়ে নিজেদের ভুলের কথাও উল্লেখ করেন অভিষেক। তিনি বলেন, ‘আমরাও তো নিজেদের ভুল থেকে শিখেছি। শিক্ষা নিয়েছি। ২০১৯-এ ভালো ফল হয়নি। কোথায় কী ভুলত্রুটি ছিল তা বুঝে একুশে পদক্ষেপ নিয়েছি। জয় পেয়েছি।’

কংগ্রেসের 'একলা চলো' নীতিকে দুষলেন Abhishek Banerjee, বিপর্যয়ের কারণ বাতলে দিলেন তৃণমূল সাংসদ

গতকাল ফল প্রকাশের দিনেই ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের ডাক দেয় কংগ্রেস। এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইন্ডিয়ার ভবিষত মানুষ ঠিক করবে। যাঁরা ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করে আমি মনে করি তাঁরা রাজনৈতিকভাবে দেউলিয়া। এই রাজনীতি চিরস্থায়ী হয় না। এদের রাজনৈতিক পতন সময়ের অপেক্ষা।’

কংগ্রেসের ‘একলা চলো’ নীতিকে দুষলেন Abhishek Banerjee, বিপর্যয়ের কারণ বাতলে দিলেন তৃণমূল সাংসদ

কংগ্রেসের 'একলা চলো' নীতিকে দুষলেন Abhishek Banerjee, বিপর্যয়ের কারণ বাতলে দিলেন তৃণমূল সাংসদ
কংগ্রেসের ‘একলা চলো’ নীতিকে দুষলেন Abhishek Banerjee, বিপর্যয়ের কারণ বাতলে দিলেন তৃণমূল সাংসদ

উল্লেখ্য, আগামী ৭ ডিসেম্বর কার্শিয়াঙে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলের বিয়ের অনুষ্ঠান আছে। ওইদিন সেখানে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন সূত্রে খবর, ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন