তিন রাজ্যে বিজেপির জয় নিয়ে অভিষেকের তাৎপর্যপূর্ণ মন্তব্য, 'এই জয় বিজেপিকে অক্সিজেন যোগাবে না কার্বন ডাই অক্সাইড তা বলতে পারব না। গণতন্ত্রে শেষ কথা নেতারা বলেন না, মানুষ বলে।' এখনও জোট প্রসঙ্গে আশাবাদী অভিষেক সকলকে গুরুত্ব দিয়ে একসঙ্গে লড়াইয়ের কথা বলেন।
লোকসভা নির্বাচনের বাকি আর কয়েক মাস। তার আগেই হয়ে গেল সেমিফাইনাল। তিন রাজ্যে গেরুয়া ঝড়। মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখল বিজেপি। ছত্তিশগড় ও রাজস্থানে কংগ্রেসকে সরিয়ে নতুন সরকার গঠনের পথে বিজেপি।
অনেক আগেই ম্যাজিক ফিগার পার করে ফেলেছেন। সেমিফাইনালে গেরুয়া শিবিরের বাজিমাত। ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবে তা এখনও জানা যায়নি। এদিকে ক্রমশ বাড়ছে কৌতূহল। এই প্রশ্নের উত্তর দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম থেকেই তিন রাজ্যে এগিয়ে রয়েছ বিজেপি। দুই রাজ্যে কংগ্রেসকে হারিয়ে জয়ের পথে গেরুয়া শিবির।
তেলেঙ্গানায় মোট আসন সংখ্যা ১১৯। সরকার গঠন করতে ৬০ জন বিধায়ক প্রয়োজন। এই মুহূর্তে সরকারে রয়েছে ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস। বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত, তেলেঙ্গানায় এই নির্বাচনে ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস এর সরকার গঠনের সম্ভাবনা কম। অনেকখানি এগিয়ে রয়েছে কংগ্রেস। চাণক্যর মতে, তেলেঙ্গানায় কংগ্রেস জিতে পারে কমবেশি ৭১টি আসনে। অন্যদিকে ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস পেতে পারে ৩৩টি আসন। বিজেপি পেতে পারে মাত্র ৭টি আসন এবং অন্যান্যরা ৮টি।