নজরবন্দি ব্যুরোঃ তিন রাজ্যের নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি। শোচনীয় পরাজয় ঘড়েছে কংগ্রেসের। তা নিয়ে রাজনৈতিক মহলে নানা সমালোচনা শুরু হয়েছে। এই নিয়ে সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল সংশোধনের বার্তা দিলেন কংগ্রেস কে। আজ দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বললেন, ‘যাঁরা জয়ী, তাঁদের শুভেচ্ছা। পরাজিতদের বলব, ভুল সংশোধন করে পরবর্তী সময়ে আরও শক্তিশালী হয়ে লড়াই করতে হবে।’
আরও পড়ুনঃ প্রশ্নের মুখে INDIA জোট, রাজস্থানের ৬ টি আসনে CPIM কংগ্রেসের ভোট কাটাকাটিতে জয়ী BJP!


এরপরেই কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব কে একহাত নিয়ে বলেন, ‘প্রদেশ কংগ্রেস আত্মতুষ্টিতে ভুগছে। প্রথম দিন থেকে বলছি, যে যেখানে শক্তিশালী, তাকে সেখানে লড়তে দেওয়া হোক। সেটা করলেই হয়ত এই বিপর্যয় হতো না।’ কংগ্রেসের ‘একলা চলো’ নীতির সমালোচনা করেন তিনি। বলেন, ‘কংগ্রেসের যে অন্যদের পাশে সরিয়ে রেখে চলার মানসিকতা, তা যদি ৬ মাস, এক বছর আগে সংশোধন করে নিত, তাহলে এমনটা হতো না। আমরাও তো নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়েছি। ২০১৯এ ভালো ফল হয়নি। কোথাও কী ভুলত্রুটি ছিল, তা বুঝে একুশে পদক্ষেপ নিয়েছি, জিতেওছি।’

INDIA জোটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে অভিষেকের জবাব,’ভবিষ্যৎ আমি বা আমরা ঠিক করব না। মানুষই ঠিক করবে’ রবিবার জয়ের পর প্রধানমন্ত্রী মোদির বক্তব্য ছিল, তিন রাজ্যের জয় চব্বিশে হ্যাটট্রিকের ইঙ্গিত। তা নিয়ে অভিষেক বন্দোপাধ্যায় বলেন,’সেটাও মানুষই বলবে। এর আগে যখন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে কংগ্রেস জিতেছিল, তখন বিজেপি বলেছিল, এর প্রভাব লোকসভা নির্বাচনে পড়বে না। তো তাদের যুক্তি অনুযায়ী এখন আমরাও বলব, তিন রাজ্যে জয়ের প্রভাব চব্বিশের নির্বাচনে পড়বে কি না, তা মানুষই বলবে।’
BJP-কে অক্সিজেন দেবে না কার্বন ডাই অক্সাইড জানি না, কংগ্রেস কে ভুল সংশধনের বার্তা দিলেন অভিষেক



তিন রাজ্যে বিজেপির জয় নিয়ে অভিষেকের তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘এই জয় বিজেপিকে অক্সিজেন যোগাবে না কার্বন ডাই অক্সাইড তা বলতে পারব না। গণতন্ত্রে শেষ কথা নেতারা বলেন না, মানুষ বলে।’ এখনও জোট প্রসঙ্গে আশাবাদী অভিষেক সকলকে গুরুত্ব দিয়ে একসঙ্গে লড়াইয়ের কথা বলেন। তাঁর কথায়, ‘সময় কম, সকলে হাতে হাত মিলিয়ে আগামী নির্বাচনে লড়তে হবে।’







