CPIM in Rajsathan: প্রশ্নের মুখে INDIA জোট, রাজস্থানের ৬ টি আসনে CPIM কংগ্রেসের ভোট কাটাকাটিতে জয়ী BJP!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজস্থানের (Rajasthan) ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেই সিপিএমকে কোনও আসন ছাড়েনি কংগ্রেস। তাদের সঙ্গে সমঝোতা বিষয়ে কোনও আলোচনাই হয়নি। INDIA জোটের ফর্মুলা দূরে ঠেলে মরুরাজ্যে আলাদাই লড়েছে বাম-কংগ্রেস। আর সেই কারনও কংগ্রেসের ভরাডুবির অন্যতম কারন হয়ে উঠেছে রাজস্থানে। বাম-কংগ্রেসের বনিবনা না হওয়ার ফায়দা নিয়েছে বিজেপি। ৬ টি আসন এই কারনেই হাতছাড়া হয়েছে বাম কংগ্রেসের।

আরও পড়ুনঃ ৩ রাজ্যের জয়ে আশায় বুক বাঁধছে বঙ্গবিজেপি, লোকসভাকে টার্গেট করে উত্তরবঙ্গ সফরে মমতা-অভিষেক

এবার মরুরাজ্যে সিপিআইএম প্রার্থী দিয়েছিল মোট ১২ টি আসনে। এই আসনগুলিতে বেশ শক্তিশালী সিপিএমের কৃষকসভা। এই ১২ টি আসনের মধ্যে একটিতে জয় তো দূরের কথা, উলটে দখলে থাকা ভদ্রা ও দুঙ্গাড়পুর আসন দুটি এবার হাতছাড়া হয়েছে। ভোট কাটাকাটির সুবাদে সেই আসনগুলি দখলে গিয়েছে বিজেপির। রাজ্যেও ক্ষমতায় এসেছে বিজেপি।

প্রশ্নের মুখে INDIA জোট, রাজস্থানের ৬ টি আসনে CPIM কংগ্রেসের ভোট কাটাকাটিতে জয়ী BJP!
প্রশ্নের মুখে INDIA জোট, রাজস্থানের ৬ টি আসনে CPIM কংগ্রেসের ভোট কাটাকাটিতে জয়ী BJP!

রাজস্থানে ভোট ঘোষণার পর সিপিআইএমের রাজস্থান রাজ‌্য কমিটির সম্পাদক তথা অমরা রাম জানিয়েছিলেন, ‘‘আসন সমঝোতা নিয়ে কংগ্রেস কোনও কথা বলেনি। সমঝোতা না হলে আমরা বাম দলগুলি মিলে আলাদাই লড়ব।’’ সেই আলাদা লড়ার পুরোপুরি ফায়দা নিয়েছে বিজেপি। ২০১৮ বিধানসভা নির্বাচনে রাজস্থানের ২০০টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল ১০০টি আসনে। বিজেপি জয়ী হয় ৭৩ আসনে। সিপিআই(এম) জয়ী হয়েছিল ভাদরা এবং দুঙ্গরগড় আসনে।

প্রশ্নের মুখে INDIA জোট, রাজস্থানের ৬ টি আসনে CPIM কংগ্রেসের ভোট কাটাকাটিতে জয়ী BJP!

প্রশ্নের মুখে INDIA জোট, রাজস্থানের ৬ টি আসনে CPIM কংগ্রেসের ভোট কাটাকাটিতে জয়ী BJP!

এবারে ভাদরায় বলওয়ান পুনিয়ে ১৯ রাউণ্ড শেষে ১১০০ ভোটে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। দুঙ্গরগড়ে ত্রিমুখী লড়াই হয়। ৫৬ হাজারের বেশি ভোট পেয়েও বিজেপির কাছে ৮ হাজার ভোটে পরাজিত হয়েছেন গিরিধারীলাল মাহিয়া। রাইসিংনগর আসনে সিপিআই(এম) প্রার্থী শোপৎরাম মেঘওয়াল ৬১ হাজারের বেশি ভোট পেয়েছেন। ধোঁধ আসনে ৭২ হাজারের বেশি ভোট পেয়েছেন সিপিআই(এম) প্রার্থী প্রেমা রাম। যদিও তিনি বিজেপির কাছে ১৩ হাজার ভোটে পরাজিত হয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত