Assembly Poll Result: রাজস্থানে গেরুয়া ঝড়, বিজেপি ক্ষমতায় এলে কে হবেন মুখ্যমন্ত্রী? বাড়ছে জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজস্থানে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। অনেক আগেই ম্যাজিক ফিগার পার করে ফেলেছেন। সেমিফাইনালে গেরুয়া শিবিরের বাজিমাত। ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবে তা এখনও জানা যায়নি। এদিকে ক্রমশ বাড়ছে কৌতূহল। এই প্রশ্নের উত্তর দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর বলেন, ‘দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন কে মুখ্যমন্ত্রী হবে? ভোটের ফল প্রকাশের পরই শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনায় বসবে। ঠিক সময় আসলেই সব খবর দেওয়া হবে। নির্বাচন দলগত লড়াই। তবে কাউকে নেতৃত্ব দিতেই হবে।’ তিন রাজ্যের জয় নিয়ে বিজেপি নেতা বলেন, ‘আজকের এই লড়াই হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসনের বিরুদ্ধে কংগ্রেসের অপশাসনের লড়াই। বিজেপি বিপুল জনসমর্থন নিয়ে জয়ী হবে।” তিনি আরও বলেন, আজকের দিনটি একটি উত্তেজনাপূর্ণ দিন। বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছে, তার মানে তাঁরা পরিবর্তন আনতে চান।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত