Telangana: তারুণ্যেই ভরসা! রেবন্ত রেড্ডি হবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত Congress হাইকম্যান্ডের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চরম বিপর্যয়ের মধ্যে কংগ্রেসের একমাত্র পাওনা তেলেঙ্গানা। পাঁচ রাজ্যের বিধানসভায় কেবল দক্ষিণের এই রাজ্যেই সরকার গঠনের পথে হাত শিবির। আর প্রত্যাশা মতোই রেবন্ত রেড্ডিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিল কংগ্রেস হাইকম্যান্ড। তারুণ্য ও জনপ্রিয়তার কথা মাথায় রেখে রেবন্তকেই মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন রাহুল গান্ধী এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: খারিজ জামিনের আবেদন, আমি কি মাস্টারমাইন্ড?

তেলেঙ্গানার ১১৯টি আসনের মধ্যে ৬৪টি আসন জিতেছে কংগ্রেস। ৩৯টি আসন জিতেছে ভারতীয় রাষ্ট্র সমিতি। বাকী ৩ রাজ্যে ঝড় তুললেও তেলেঙ্গানায় মাত্র ৯টি আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। জয়ের পর আজ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদ নিয়ে সিদ্ধান্ত নিতে দিল্লিতে কংগ্রেসের শীর্ষনেতৃত্ব বৈঠকে বসে। সেই বৈঠকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা রেবন্ত রেড্ডিকেই মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেন।

তারুণ্যেই ভরসা! রেবন্ত রেড্ডি হবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত Congress হাইকম্যান্ডের

বৈঠক শেষে রাহুল গান্ধী নিজেই বলে দেন, সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে, রেবন্ত রেড্ডিই হচ্ছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস সূত্রে খবর, আগামী ৭ই ডিসেম্বর হায়দরাবাদে শপথ নেবেন তিনি। এর আগে সোমবার কংগ্রেসের নব নির্বাচিত বিধায়করা হায়দরাবাদের গান্ধী ভবনে বৈঠকে বসেন। সেখানে উপস্থিত ছিলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডি, কর্নাটকের মন্ত্রী কেজে জর্জ, কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি প্রমুখ। সেখান থেকেই রেবন্তের নাম হাইকম্যান্ডের কাছে সুপারিশ করা হয়।

তারুণ্যেই ভরসা! রেবন্ত রেড্ডি হবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত Congress হাইকম্যান্ডের
তারুণ্যেই ভরসা! রেবন্ত রেড্ডি হবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত Congress হাইকম্যান্ডের

তারুণ্যেই ভরসা! রেবন্ত রেড্ডি হবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত Congress হাইকম্যান্ডের

তারুণ্যেই ভরসা! রেবন্ত রেড্ডি হবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত Congress হাইকম্যান্ডের

রাহুল গান্ধীর পছন্দের মানুষ রেবন্ত গান্ধী। তেলেঙ্গানায় যতবারই রাহুল গিয়েছেন রেবন্তের সাথে ছবিতে অন্য রকম কেমিস্ট্রি ধরা পড়েছে। তাছাড়া রেবন্তের জনপ্রিয়তাও বেশ ভালোই। মূলত তরুণ কাউকেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিতে চাইছে কংগ্রেস। উত্তম কুমার রেড্ডি, ভাট্টি বিক্রমার্ক, কোমাটিরেড্ডি ভেঙ্কট রেড্ডি, দামোদর রাজনরসিমারা যদিও রেবন্তকে চাইছিলেন না। কারণ হিসাবে তাঁরা বলেছিলেন, রেবন্ত অনভিজ্ঞ, আগে আরএসএস করতেন। যদি রেবন্ত নামেই সিলমোহর দিল কংগ্রেস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত