ANUBRATA MONDAL: খারিজ জামিনের আবেদন, আমি কি মাস্টারমাইন্ড?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল জামিনের আবেদন। শুনানিতে অনুরত মণ্ডল প্রশ্ন করেন, ‘গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হক জামিন পেয়েছেন। বিএসএফ আধিকারিক সতীশ কুমার জামিন পেয়েছেন। আমি তো মাস্টারমাইন্ড নই। তারপরও আমাকে কেন আটকে রাখা হচ্ছে জেলে?’

আরও পড়ুন: Adhir-Mamata: বিধানসভায় হারে কংগ্রেসকে নিশানা মমতার, পাল্টা TMC নেত্রীকে কী জবাব অধীরের?

ANUBRATA MONDAL: খারিজ জামিনের আবেদন, আমি কি মাস্টারমাইন্ড ?
ANUBRATA MONDAL: খারিজ জামিনের আবেদন, আমি কি মাস্টারমাইন্ড ?

প্রসঙ্গত , দীর্ঘ কয়েকমাস ধরে তিহার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। একাধিকবার জামিনের আবেদন করে খারিজ হয়েছে । অনুব্রতর জামিনের অভিযোগের বিরোধিতা করেন ইডি-র আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু।

ANUBRATA MONDAL: খারিজ জামিনের আবেদন, আমি কি মাস্টারমাইন্ড ?

তিনি জামিনের বিপক্ষে বলেন, ‘অনুব্রত মণ্ডল প্রভাবশালী। জামিন পেলেই তিনি গোটা তদন্ত প্রভাবিত করার চেষ্টা করতে পারেন।’তিনি আদালতে অনুব্রতর হিসাবরক্ষক মণীষ কোঠারির দেওয়া বয়ানেরও উল্লেখ করে। জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই সময়ের মধ্যে ট্রায়াল কোর্টে সমস্ত নথি জমা দেবে সিবিআই ও ইডি।

ANUBRATA MONDAL: খারিজ জামিনের আবেদন, আমি কি মাস্টারমাইন্ড ?

খারিজ জামিনের আবেদন, আমি কি মাস্টারমাইন্ড ?

একই মামলায় অনুব্রত মেয়ে সুকন্যাও তিহারে বন্দি রয়েছেন।এর মাঝে বেশ কয়েকবার অসুস্থও হয়ে পড়েন বীরভূমের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি। এবার তিনি আদালতের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তিনি কী মাস্টারমাইন্ড? তবে কেন তাঁকে জামিন দেওয়া হচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন