প্রসঙ্গত, চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আরও জানানো হয়েছে, জমি দখল করে প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি করেছেন শাহজাহান। গোটাটাই দুর্নীতির টাকা বলে ইডির দাবি। জানা গিয়েছে, ১৮০ বিঘা মতো জমি রয়েছে, যা পুরোটাই দখল করা শাহজাহানের।
কয়লা পাচার মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের নাম জড়িয়েছে। তাঁকে একাধিকবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার আরও একটি কেন্দ্রীয় এজেন্সির নজরে এলেন আইনমন্ত্রী।
পঞ্চায়েতের ভোটপর্ব শেষ। গণনাও প্রায় শেষের দিকে। এরইমধ্যে বাংলার এক দুর্নীতি তদন্তের ফের তৎপর হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কয়লা পাচার মামলায় দিল্লিতে তলব করা হল রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এর আগে একাধিকবার তলব করা হলেও হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি।
কয়লাপাচার মামলায় ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এর আগেও তাঁকে কয়েকবার সমন পাঠানো হলেও নানা কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এবার কি দিল্লি যাবেন রাজ্যের আইনমন্ত্রী? কয়েকদিন আগেই হাজিরা এড়িয়ে ইডিকে চিঠি দিয়েছিলেন মলয়ের আইনজীবী। কিন্তু সেই জবাবে সন্তুষ্ট না হওয়ায় ইডি আধিকারিকরা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন বলেও শোনা গিয়েছিল।