দৈনিক প্রায় ৩০ লক্ষ টাকা তোলা! এবার কয়লা পাচার কাণ্ডে নাম জড়াল শেখ শাহজাহানের

Sheikh Shahjahan: এত টাকা কোথায় রেখেছে শাহজাহান?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এবার নতুন অভিযোগে বিদ্ধ সন্দেশখালির শেখ শাহজাহান। কয়লা পাচার কাণ্ডে নাম জুড়ল তার। চার্জশিটে ইডির দাবি, কয়লা কারবারেও যুক্ত ছিলেন তিনি। শাহজাহান বেআইনি ভাবে কয়লা থেকেও তোলা আদায় করতেন বলে অভিযোগ।এমনকী এই পাচার কাজে দৈনিক প্রায় ৩০ লক্ষ টাকা তোলা হতো।

আরও পড়ুনঃ এনডিএ-র সংসদীয় দলের বৈঠক, জোট বন্দনায় মোদি

sahajahan2

তবে দৈনিক এই টাকা তোলা হলে বছরে তা বিপুল পরিমাণ হয়ে দাঁড়ায়। এত টাকা কোথায় রেখেছে শাহজাহান? এখন এই প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়টি ইডির প্রাথমিক অনুমান। কদিন আগে সিবিআই বিশেষ আদালতে শাহজাহান ও তাঁর ভাই আলমগীর–সহ চারজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি।

সেখানে উল্লেখ করা হয়েছে, আসানসোল থেকে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লক এবং আরও কিছু এলাকার একাধিক ইটভাটায় নিয়মিত কয়লা পাচার হতো। ২০ থেকে ৩০ টন করে কয়লা আসত। এসবের সঙ্গে যোগ ছিল শাহজাহানের।

দৈনিক প্রায় ৩০ লক্ষ টাকা তোলা! এবার কয়লা পাচার কাণ্ডে নাম জড়াল শেখ শাহজাহানের

sahajahan1

প্রসঙ্গত, চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আরও জানানো হয়েছে, জমি দখল করে প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি করেছেন শাহজাহান। গোটাটাই দুর্নীতির টাকা বলে ইডির দাবি। জানা গিয়েছে, ১৮০ বিঘা মতো জমি রয়েছে, যা পুরোটাই দখল করা শাহজাহানের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত