Moloy Ghatak: মলয় ঘটককে ফের দিল্লিতে তলব ইডির, এবার কি হাজিরা দেবেন আইনমন্ত্রী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কয়লাপাচার মামলায় ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এর আগেও তাঁকে কয়েকবার সমন পাঠানো হলেও নানা কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এবার কি দিল্লি যাবেন রাজ্যের আইনমন্ত্রী? কয়েকদিন আগেই হাজিরা এড়িয়ে ইডিকে চিঠি দিয়েছিলেন মলয়ের আইনজীবী। কিন্তু সেই জবাবে সন্তুষ্ট না হওয়ায় ইডি আধিকারিকরা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন বলেও শোনা গিয়েছিল।

আরও পড়ুন: একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, দক্ষিণবঙ্গে গরম থেকে স্বস্তি কবে?

ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় সন্দেহজনক কিছু লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মলয় ঘটককে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। আগামী ২৬ জুন দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে আইনমন্ত্রীকে। গত সপ্তাহে দু’বার মলয় ঘটককে তলব করা দলেও হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। আইনজীবী মারফত চিঠি দিয়ে জানিয়েছিলেন, পঞ্চায়েতের কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারবেন না। ভোট শেষ হলে তিনি হাজিরা দেবেন। একইসঙ্গে ইডি আধিকারিকদের কাছে সময় চেয়ে তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন তিনি।

মলয় ঘটককে ফের দিল্লিতে তলব ইডির, ২৬ জুন হাজিরার নির্দেশ

মলয় ঘটক আগেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তিনি আবেদন জানিয়েছিলেন ইডি তাঁকে দিল্লির বদলে কলকাতায় জিজ্ঞাসাবাদ করুক। কিন্তু এই আবেদন খারিজ করে দেয় আদালত। দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানায়, ইডির সদর দফতরে হাজিরা দিতে হবে বাংলার মন্ত্রীকে। কিন্তু একইসঙ্গে নির্দেশ দেওয়া হয় তলব করার ১৫ দিন আগে নোটিস দিতে হবে ইডিকে। সেইমতই ১৫ দিনের সময়সীমা বেধেই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা মলয় ঘটককে নোটিস দিয়েছিল। এরপরও হাজিরা এড়িয়েছেন তিনি।

মলয় ঘটককে ফের দিল্লিতে তলব ইডির, এবার কি হাজিরা দেবেন আইনমন্ত্রী?
মলয় ঘটককে ফের দিল্লিতে তলব ইডির, এবার কি হাজিরা দেবেন আইনমন্ত্রী?

জানা গিয়েছে, মলয় ঘটক যদি আগামী ২৬ জুন দিল্লিতে হাজিরা না দেন তবে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে ইডি। এমনকি আদালতের কাছেও অভিযোগ নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, কয়লা পাচারকাণ্ডের তদন্তে কয়েকদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। তারপরই গোয়েন্দা সংস্থার দিল্লির সদর দফতরে আসানসোল উত্তরের বিধায়ক তথা আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করা হয়েছিল। এই মামলায় প্রথম থেকেই নাম জড়িয়েছে তাঁর। কিন্তু বারে বারে হাজিরা এড়ানোয় অসন্তোষ প্রকাশ করেছে ইডি।

মলয় ঘটককে ফের দিল্লিতে তলব ইডির, এবার কি হাজিরা দেবেন আইনমন্ত্রী?

মলয় ঘটককে ফের দিল্লিতে তলব ইডির, এবার কি হাজিরা দেবেন আইনমন্ত্রী?
মলয় ঘটককে ফের দিল্লিতে তলব ইডির, এবার কি হাজিরা দেবেন আইনমন্ত্রী?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত