Coal Smuggling Case: বারবার হাজিরা এড়িয়েছেন মলয় ঘটক, আদালতের দ্বারস্থ হচ্ছে ‘অসন্তুষ্ট’ ED

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কয়লা পাচার কাণ্ডে ফের হাজিরা এড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে আইনজীবী মারফত চিঠি দিয়ে যাবেন না বলে জানিয়েছেন তিনি। কিন্তু আইনমন্ত্রীর জবাবে সন্তুষ্ট না হওয়ায় এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেহেতু হাইকোর্টের নির্দেশে কয়লা পাচার মামলার তদন্ত চলছে, কিন্তু  বারবার হাজিরা এড়িয়েছেন মলয় ঘটক, আদালতের দ্বারস্থ হচ্ছে অসন্তুষ্ট ইডি।

আরও পড়ুন: Panchayat-র আগেই ফের উত্তপ্ত বাংলা! ফের চলল গুলি-বোমা, তৃণমূল-ISF সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

জানা গিয়েছে, আজ সকালেই মলয় ঘটকের আইনজীবী দিল্লি পৌঁছে গিয়েছেন। চিঠিতে জানানো হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে আপাতত যেতে পারছেন না। ভোটের পর যাবেন বলেই জানিয়েছেন মলয় ঘটক। যদিও তাঁর হাজিরা না দেওয়ার কারণ নিয়ে সন্তুষ্ট নন ইডি অফিসাররা। তাই এবার আদালতের কাছে বিষয়টি তুলে ধরা হবে বলে খবর। তবে রাজ্যের মন্ত্রী আরও জানিয়েছেন, পঞ্চায়েতের প্রচারের কাজে এই মুহূর্তে তিনি জেলা সফরে ব্যস্ত। আগামী সময়ে ইডিকে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। এরপর থেকেই প্রশ্ন উঠছিল এবার ইডি কোন পদক্ষেপ নেয়!

বারবার হাজিরা এড়িয়েছেন মলয় ঘটক, হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

ইডি সূত্রের খবর, মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করা নিয়ে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটিকে বেশ কিছু নির্দেশ দিয়েছিল। সেইগুলির মধ্যে একটি হল, মলকে তলব করার অন্তত ১৫ দিন আগে তাঁকে নোটিস পাঠাতে হবে। তাই চলতি মাসের শুরুতেই হাইকোর্টের নির্দেশ মেনেই হাতে ১৫ দিন সময় রেখেই মলয়কে দিল্লিতে ইডির দফতরে ডাকা হয়েছিল।

বারবার হাজিরা এড়িয়েছেন মলয় ঘটক, হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা
বারবার হাজিরা এড়িয়েছেন মলয় ঘটক, হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

কয়লা পাচারকাণ্ডের তদন্তে কয়েকদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। তারপরই গোয়েন্দা সংস্থার দিল্লির সদর দফতরে আসানসোল উত্তরের বিধায়ক তথা আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করা হয়েছিল। এই মামলায় প্রথম থেকেই নাম জড়িয়েছে তাঁর। কিন্তু বারে বারে হাজিরা এড়ানোয় অসন্তোষ প্রকাশ করল ইডি।

বারবার হাজিরা এড়িয়েছেন মলয় ঘটক, হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

বারবার হাজিরা এড়িয়েছেন মলয় ঘটক, হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা
বারবার হাজিরা এড়িয়েছেন মলয় ঘটক, হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত