Panchayat-র আগেই ফের উত্তপ্ত বাংলা! ফের চলল গুলি-বোমা, তৃণমূল-ISF সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত বাংলা! রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার ঘটনা প্রকাশ্যে এসেছে। মনোনয়ন পর্বে বঙ্গের বিভিন্ন প্রান্তে ঝরেছে রক্ত! প্রাণহানিও ঘটেছে! যার দরুন ইতিমধ্যেই আদালত বাংলায় পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দিয়েছেন। সম মিলিয়ে সরগরম রাজ্য-রাজনীতি!

আরও পড়ুন: Panchayat-এ জেলাপিছু ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আর্জি কমিশনের

এহেন পরিস্থিতিতে ফের প্রকাশ্যে এল অশান্তির ঘটনা। এবার পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রের রুপ নিল এলাকা। চলল গুলি! দেদার বোমাবাজির অভিযোগ উঠল দেগঙ্গাক হড়পুকুর এলাকায়। আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। এই ঘটনার জেরে রীতিমত আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এই ঘটনায় অভিযোগ, পতাকা লাগানোকে নিয়ে ব্যাপক অশান্তি শুরু হয় হড়পুকুর মোড় এলাকায়। আর অশান্তির জেরে তৃণমূল ও আইএসএফ হাতাহাতিতে জড়ায় বলে অভিযোগ।

Panchayat-র আগেই ফের উত্তপ্ত বাংলা, তৃণমূল-ISF সংঘর্ষে দেদার বোমাবাজির অভিযোগ
Panchayat-র আগেই ফের উত্তপ্ত বাংলা, তৃণমূল-ISF সংঘর্ষে দেদার বোমাবাজির অভিযোগ

ইতিমধ্যেই বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। কিন্তু তাঁদের সামনেই চলছে দুই পক্ষের মধ্যে হাতাহাতি! অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে এলেও এখনও ওই এলাকা বেশ থমথমে রয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে প্রচুর পুলিশ।

Panchayat-র আগেই ফের উত্তপ্ত বাংলা, তৃণমূল-ISF সংঘর্ষে দেদার বোমাবাজির অভিযোগ

উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উত্তপ্ত বাংলা! মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় হিংসা-অশান্তি, সংঘর্ষ, বোমাবাজির ঘটনা সামনে এসেছে। যার দরুন আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের শাসক বিরোধী দলগুলি। এই হিংসা-অশান্তির ঘটনা গুলির সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলেই বারংবার দাবি করে এসেছেন তাঁরা। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির

Panchayat-র আগেই ফের উত্তপ্ত বাংলা, তৃণমূল-ISF সংঘর্ষে দেদার বোমাবাজির অভিযোগ

Panchayat-র আগেই ফের উত্তপ্ত বাংলা, তৃণমূল-ISF সংঘর্ষে দেদার বোমাবাজির অভিযোগ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন