Panchayat-এ জেলাপিছু ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আর্জি কমিশনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে থেকেই উত্তপ্ত বাংলা। মনোনয়ন পর্বে রীতিমতো রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে উঠে এসেছে হিংসার ঘটনা। এহেন পরিস্থিতিতে পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের আরজিতে আদালতের দ্বারস্থ হয় শাসকবিরোধী দলগুলি। প্রথমে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দিলেও পরবর্তীতে রাজ্য ও কমিশন পঞ্চায়েত ইস্যুতে সুপ্রিম কোর্টের দারস্থ হয়। তবে শীর্ষ আদালতেও ধাক্কা খায় কমিশন। মঙ্গলবার পঞ্চায়েত মামলায় সুপ্রিম কোর্ট রাজ্যের কেন্দ্র বাহিনীর মোতায়নের নির্দেশ দেন। রীতিমতো সবমিলিয়ে পঞ্চায়েতের আগেই উত্তপ্ত সরগরম রাজ্য রাজনীতি।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে ফের মণীশ জৈনকে তলব! শুক্রবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ CBI-র

এরপরেই শীর্ষ আদালতের নির্দেশ মেনেই রাজ্য কমিশন কত কেন্দ্রীয় বাহিনী নেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলে। তবে মাঝে সূত্র মারফত জানা যাচ্ছিল যে, প্রতিটি জেলার জন্য ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে কমিশন। কিন্তু না! তা কিছুটা কমল। এবার কমিশনের পক্ষ থেকে পঞ্চায়েত ভোটে প্রতিটি জেলার জন্য ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হল। জানা যাচ্ছে, জেলাপিছু ১ কোম্পানি সিএপিএফ চাওয়া হয়েছে এবং সেই মর্মে রিকুইজিশনও পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে। যদিও জানা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্যের নিজস্ব বাহিনী অর্থাৎ রাজ্য পুলিশও থাকবে ভোটে।

Panchayat-এ জেলাপিছু ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আর্জি কমিশনের, সেই মর্মে রিকুইজিশনও পাঠানো হয়েছে
Panchayat-এ জেলাপিছু ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আর্জি কমিশনের, সেই মর্মে রিকুইজিশনও পাঠানো হয়েছে

জানা যাচ্ছে, এক কোম্পানি সিএপিএফ-এর অর্থ ৮০ থেকে ১০০ জন জওয়ান। এই ক্ষেত্রে গ্রাউন্ড ডিউটি করতে যাবেন ৭২ থেকে ৭৫ জন। কিন্তু এই সংখ্যক জওয়ান দিয়ে রাজ্যের প্রতিটি বুথে কেন্দ্রের আধা সামরিক বাহিনী মোতায়েন করা যাবে কিভাবে? তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এপ্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়ে বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “স্বেচ্ছাচারিতা, স্বৈরতন্ত্র ও দখলদারির আরও একটি নির্লজ্জ দৃষ্টান্ত স্থাপন করল কমিশন ও তৃণমূল সরকার।”

Panchayat-এ জেলাপিছু ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আর্জি কমিশনের, সেই মর্মে রিকুইজিশনও পাঠানো হয়েছে

প্রসঙ্গত, পঞ্চায়েতে দিনক্ষণ ঘোষণার আগে থেকেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল ও বিরোধী রাজনৈতিক দলগুলি। রীতিমতো কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন তারা। সবার পাল্টা কর্মসূচি হুশিয়ারির বদলে হুমকার! কিছুই নেই কোনও দলই! টানা দু মাস ের কর্মসূচি সেরে ইতিমধ্যেই কর্মসূচি তৃণমূলের নবজোয়ার কর্মসূচি সেরে ফেলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে নেই শাসকবিরোধী দল বিজেপিও। পঞ্চায়েতের লক্ষ্যে কেন্দ্র থেকে বিজেপি নেতৃত্বরা প্রায়শই বঙ্গ সফরে আসছেন। কিন্তু শেষ হাসি হাসবে কে? সেদিকেই নজর!

Panchayat-এ জেলাপিছু ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আর্জি কমিশনের, সেই মর্মে রিকুইজিশনও পাঠানো হয়েছে

Panchayat-এ জেলাপিছু ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আর্জি কমিশনের, সেই মর্মে রিকুইজিশনও পাঠানো হয়েছে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত