SSC Scam: নিয়োগ দুর্নীতিতে ফের মণীশ জৈনকে তলব! শুক্রবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ CBI-র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে তৎপর সিবিআই। এবার ৭ দিনের ব্যবধানে ফের শিক্ষাসচিবকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী শুক্রবার শিক্ষাসচিব মণীশ জৈনকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছেন আধিকারিকরা। আধিকারিকদের দাবি, শিক্ষাসচিবের কাছ থেকে নিয়োগ দুর্নীতি মামলার গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হতে পারে।

আরও পড়ুন: ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত! বাংলাকে অপমান করেছেন রাজ্যপাল! বিস্ফোরক দাবি মমতার

প্রসঙ্গত, গত বছরেই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই মনীশ জনকে নিজাম প্যালেসে তলব করেছিল। এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন নিয়ে জেরা করা হয়েছিল তাঁকে। অন্যদিকে, ইডির চার্জশিটে নাম রয়েছে রাজ্যের বর্তমান শিক্ষা সচিব মনীশ জৈনের। ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে যুক্ত ছিলেন শিক্ষা সচিব। ছাত্র-ছাত্রীদের ইন্টারভিউ আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন মনীশ জৈন। যদিও এই অভিযোগ মানতে রাজি নন শিক্ষা সচিব মণীশ জৈন। এপ্রসঙ্গে তিনি দাবি করেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কখনওই তাঁকে কোনও ইন্টারভিউ আয়োজন করার কথা বলেননি।

নিয়োগ দুর্নীতিতে ফের মণীশ জৈনকে তলব, নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ 
নিয়োগ দুর্নীতিতে ফের মণীশ জৈনকে তলব, নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই জুন মাসে তলব করা হয় মণীশ জৈনকে। চলতি মাসের ১৫ তারিখ টানা ছ’ঘণ্টা শিক্ষাসচিবকে জেরা করে সিবিআইয়ের আধিকারিকরা। কিন্তু সেইদিন মণীশকে জেরা করে পাওয়া তথ্যে খুশি নন তদন্তকারীরা। তাই ফের ৭ দিনের মাথায় ফের তাঁকে তলব করল সিবিআই। আগামী শুক্রবার অর্থাৎ ২৩ তারিখ তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে।

নিয়োগ দুর্নীতিতে ফের মণীশ জৈনকে তলব, নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ 

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য! কোটি কোটি টাকা উদ্ধারের পাশাপাশি দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের হেভিওয়েট নেতাদের। দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য সহ তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল কেও। আর অভিযুক্ত তৃণমূল নেতা কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে তাপস মণ্ডল, গোপাল দলপতি, কালীঘাটের কাকুর মতো কয়েকজনের নাম। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগেই বিপাকে শাসক শিবির!

নিয়োগ দুর্নীতিতে ফের মণীশ জৈনকে তলব, নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ 

নিয়োগ দুর্নীতিতে ফের মণীশ জৈনকে তলব, নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন