নজরবন্দি ব্যুরো: বাংলায় রাজ্য ও রাজ্যপাল সংঘাত নতুন নয়! প্রায়শই কোনো না কোনো বিতর্কিত মন্তব্যের জেরে দুই পক্ষের সংঘাত লেগেই থাকে! সম্প্রীতি পঞ্চায়েতের মনোনয়ন পর্বকে কেন্দ্র করে ফের নতুন প্রকাশ্যে আসে রাজ্য ও রাজ্যপাল সংঘাত। মনোনয়ন পর্বে অশান্তির ঘটনা প্রকাশ্যে আসতেই ঘটনাস্থল পরিদর্শনের বেরিয়ে একাধিক হুঁশিয়ারি দেন রাজ্যপাল। তবে রাজ্যপালের হুঁশিয়ারিতে থেমে থাকেনি শাসকদলের নেতারা। রাজ্যপালের মন্তব্যের পাল্টা উত্তর ও দিয়েছেন শাসক নেতারা।
আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলে নাও মিলতে স্বাস্থ্যসাথী-লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! বিস্ফোরক মদন


এবার সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে ‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে শুরু হয়েছে তরজা। “বাংলাকে অপমান করা হয়েছে। রাজ্যপাল বাংলাকে অপমান করেছেন।” এমনটাই বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ উপেক্ষা করেই মঙ্গলবার সকালে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরেই মঙ্গলবার সন্ধ্যে বিবৃতি দিয়ে রাজ্যপালের এই উদ্যোগকে করা সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নয় তৃণমূলের সর্বভারতীয় চেয়ারপার্সন হিসেবে এই বিবৃতি দিয়েছেন স্বয়ং মমতা।

তৃণমূলের পক্ষ থেকে প্রকাশিত হওয়া এই বিজ্ঞপ্তির গোড়াতেই মমতার মন্তব্য, “আমার সারাটা জীবন এই বাংলাতেই কেটেছে। কিন্তু কখনো রাজ্যের প্রতিষ্ঠাতা দিবস-র কথা শুনেনি। এই উৎসবের উদ্দেশ্য হল বাংলার মাটি ও বাংলার মানুষকে অপমান করা। বিজেপি এটাই মনে করে যে, তারা কিছু করলেই অন্যদের সায় দিতে হবে। কিন্তু এটা তাদের ভুল ভাবনা। রাজ্যের অন্যদুটি দল তো ‘পশ্চিমবঙ্গ দিবস’ সম্পর্কে অবহিত নয়।”



উল্লেখ্য, সোমবার রাজ্যপালকে ফোন করে পশ্চিমবঙ্গ দিবস পালন না করার অনুরোধ জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। শুধু তাই নয় ফোনের পাশাপাশি রাতে নবান্ন থেকে রাজভবনের একটি চিঠি পাঠিয়েও অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু মমতার এই অনুরোধে কর্ণপাত না করেই পূর্বঘোষিত কর্মসূচীর মতোই ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করেন রাজ্যপাল বোস। আর এই ঘটনা কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয় শোরগোল।
ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত, বিস্ফোরক দাবি মমতার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



