করোনা আবহের মধ্যেও বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা মোদি, বলছে সমীক্ষা। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের লক্ষ্য লক্ষ্য মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে বহু মানুষের। কর্মহীন হয়ে পড়েছে প্রচুর। বেকারত্ব বেড়েছে বহুগুণ। মানুষের মাথাপিছু আয় কমেছে। রিজার্ভ ব্যাংকের হিসেব অনুযায়ী করোনার দ্বিতীয় দেবে ভারতের অর্থনীতিতে কুড়ি লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন টিকাকরণ হচ্ছে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে।
'এক দেশ এক রেশন কার্ড' চালু করতে কোন সমস্যা নেই, সাফ জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্যে এক দেশ এক রেশন কার্ড পদ্ধতি চালু করতে কোন অসুবিধা নেই আজ নবান্নে সাংবাদিকদের সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত পরশু দিনে সুপ্রিম কোর্ট রাজ্যকেই প্রকল্প চালু করবার জন্য নির্দেশ দিয়েছিল। আসলে কি এই এক দেশ এক রেশন কার্ড প্রকল্প? এই পদ্ধতি বা এই প্রকল্প চালু হলে যেকোনো ভারতবাসী তার সুবিধামত ভারতবর্ষের যেকোনো রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন।
মুখ্যসচিব হয়ে না হলেও থাকছেন মমতার সাথেই, দিঘা উন্নয়ন পর্ষদ সামলাবেন আলাপন!গতকাল থেকে রাজ্যে আলোচনার কেন্দ্রে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি। আচমকা এমাসের শেষে তাঁকে দিল্লিতে যোগদান করতে বলেছে কেন্দ্র।
প্রতিশ্রুতি পূরণ মমতার, কথামতো শীতলকুচির নিহতদের পরিবার পেল কর্মসংস্থান। রাজ্যে এবারের আট দফা নির্বাচনে একের পর এক হিংসার ঘটনার সাক্ষী থেকেছে সাধারণ মানুষ। যার মধ্যে সবথেকে ভয়ঙ্কর ঘটনা ঘটে কোচবিহারের শীতলকুচিতে। ভোটের দিন সেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারায় মোট ৫ জন গ্রামবাসী।
আজ শীতলকুচি সফরে রাজ্যপাল, টুইটে তোপ দাগলেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। রাজ্যপাল জগদীপ ধনগরের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক বরাবরই নরমে গরমে। তবে আশা করা গিয়েছিল রাজ্যে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর সেই সম্পর্কে উন্নতি হবে।