‘এক দেশ এক রেশন কার্ড’ চালু করতে কোন সমস্যা নেই, সাফ জানালেন মুখ্যমন্ত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘এক দেশ এক রেশন কার্ড’ চালু করতে কোন সমস্যা নেই, সাফ জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্যে এক দেশ এক রেশন কার্ড পদ্ধতি চালু করতে কোন অসুবিধা নেই আজ নবান্নে সাংবাদিকদের সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত পরশু দিনে সুপ্রিম কোর্ট রাজ্যকেই প্রকল্প চালু করবার জন্য নির্দেশ দিয়েছিল। আসলে কি এই এক দেশ এক রেশন কার্ড প্রকল্প? এই পদ্ধতি বা এই প্রকল্প চালু হলে যেকোনো ভারতবাসী তার সুবিধামত ভারতবর্ষের যেকোনো রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন।

আরও পড়ুনঃ কথা রাখলেন ভূমিপুত্র অরিজিৎ সিং, মুর্শিদাবাদের কোভিড যুদ্ধে এগিয়ে এলেন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে কাজ শুরু হয়ে গেছে কিছু আধার কার্ড ভেরিফিকেশন এর সমস্যা রয়েছে সেগুলো মিটে গেলেই এই প্রকল্প চালু হবে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন আগামী তিন মাসের মধ্যে এই প্রকল্প রাজ্যে চালু করে দেওয়া যাবে। উল্লেখ্য এই প্রকল্প এক দেশ এক রেশন কার্ড দেশের 32 টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু হয়ে গিয়েছে। এই প্রকল্প চালু করার প্রধান কারণ হলো সুবিধাভোগী পরিচয় শ্রমিকরা যারা বিভিন্ন রাজ্যে কাজ করছেন তারা এই রেশন কার্ডের মাধ্যমে ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী পেতে পারেন।

‘এক দেশ এক রেশন কার্ড ‘ চালু করতে কোন সমস্যা নেই, সাফ জানালেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প নিয়ে রাজ্য সরকারের আইনজীবী আধার কার্ড এবং রেশন কার্ডের সংযুক্তিকরণ নিয়ে সমস্যার কথা বললে আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় কোন রকম আপত্তি তোলা হবে না যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্প চালু করতে হবে রাজ্যে। আর আজ মুখ্যমন্ত্রী নবান্নে ঘোষণা করেন এই প্রকল্প খুব তাড়াতাড়ি শুরু হবে রাজ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত