কথা রাখলেন ভূমিপুত্র অরিজিৎ সিং, মুর্শিদাবাদের কোভিড যুদ্ধে এগিয়ে এলেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কথা রাখলেন ভূমিপুত্র অরিজিৎ সিং, মুর্শিদাবাদের কোভিড যুদ্ধে এগিয়ে এলেন তিনি। কথা রাখলেন গায়ক অরিজিৎ সিং। নিজের জেলা মুর্শিদাবাদের কোভিড রোগীদের জন্য সাহায্যের হাত বাড়ানোর কথা তিনি আগেই বলেছিলেন। আর সেই কথা মতোই এবার জেলা স্বাস্থ্য দফতরের হাতে অক্সিজেন কনসেনট্রেটর-সহ চিকিৎসা সরঞ্জাম তুলে দিল অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে সেরিব্রাল অ্যাটাকে মারা গেছেন অরিজিতের মা।

আরও পড়ুনঃ ৫৪ হাজার টেস্টে মাত্র সাড়ে ৩ হাজার সংক্রমণ, সুস্থতার পথে বাংলা।

তারপর থেকেই করোনা রোগীদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি কিছুদিন আগেই বহরমপুর মাতৃসদন কোভিড হাসপাতালে পাঁচটি এইচ এফ এন ও মেশিন দান করেছিল অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা ধৃতি ফাউন্ডেশন । আর এবার সোমবার বহরমপুরে অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ধৃতি ফাউন্ডেশন’-এর তরফে ৫টি হাই-ফ্লো নেজাল অক্সিজেন (এইচএফএনও) মেশিন এবং ১০টি অক্সিজেন কনসেনট্রেটর স্বাস্থ্য দফতরকে দেওয়া হয়েছে।

কথা রাখলেন ভূমিপুত্র অরিজিৎ সিং, মুর্শিদাবাদের কোভিড যুদ্ধে এগিয়ে এলেন তিনি। অরিজিতের ফাউন্ডেশনের এক সদস্য সদস্য সুমন দাস বলেন, “এর আগেও, ২৩শে মে আমরা ৫টি এইচএফএনও মেশিন জেলা স্বাস্থ্য দফতরকে দিয়েছি। আজ আরও ৫টি এইচএফএনও মেশিন এবং ১০টি অক্সিজেন কনসেনট্রেটর স্বাস্থ্য দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ১টি এইচএফএনও মেশিন ১ জন কোভিড রোগীকে মিনিটে ৬০ লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারে। করোনার তৃতীয় তরঙ্গের জন্য মুর্শিদাবাদ জেলা এবং রাজ্য যাতে প্রস্তুত থাকে, সে জন্যই এগুলি দেওয়া হয়েছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত