৫৪ হাজার টেস্টে মাত্র সাড়ে ৩ হাজার সংক্রমণ, সুস্থতার পথে বাংলা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৫৪ হাজার টেস্টে সাড়ে ৩ হাজার সংক্রমণ, করোনা আতঙ্ক কাটিয়ে সুস্থতার পথে বাংলা। গত কয়েকদিনের পরম্পরা বজায় রেখে রাজ্যের জেলায় জেলায় বেড়েছে সুস্থতার হার। ৭ টি জেলায় কারও মৃত্যু হয়নি এদিন। উত্তর থেকে দক্ষিণ বঙ্গ সর্বত্র কমেছে করোনা ভাইরাসের দাপট। যদিও বিশেষজ্ঞরা বলছেন স্বস্তি সাময়িকের। সবাই দ্রুত ভ্যাকসিন না পেলে তৃতীয় ঢেউতে আরও ক্ষতি হবে ভারতের। এরই মধ্যে রাজ্যে জারি থাকা কঠোর বিধি নিষেধ ১লা জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ পাশে কলকাতা পুলিশ, তৈরি হল গ্রিন করিডোর, চিকিৎসা পেল ছোট্ট কোভিড রোগী।

এদিকে ১৪ই জুন রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যের সব থেকে সংক্রামিত জেলা উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৫৮৪ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন, মৃত্যু হয়েছে ১১ জনের। একমাত্র জেলা পুরুলিয়া বাদ দিয়ে রাজ্যের সব জেলাতেই এদিন বেড়েছে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। এদিন রাজ্যের সবথেকে কম সংক্রমণ ধরা পড়েছে পুরুলিয়া জেলায়। এই জেলাতে করোনা সংক্রামিত হয়েছেন মাত্র ১২ জন। তার পরেই স্থান কালিম্পং জেলার, মাত্র ২৭ জনের দেহে পাওয়া গিয়েছে সংক্রমণ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১৯ জন। যা নিয়ে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৬৪ হাজার ৭৭৬ জন। এদিন রাজ্যে করোনা মুক্তি ঘটেছে ২ হাজার ১৭১ জনের। রাজ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১৮ হাজার ৯২১ জন। যা গতকালের থেকে ১ হাজার ২৭০ জন বেড়েছে। ২৪ ঘন্টায় ৭৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৭৪।

সার্বিক ভাবে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪ লক্ষ ২৮ হাজার ৮৮১ জন। ৫৪ হাজার টেস্টে মাত্র সাড়ে ৩ হাজার সংক্রমণ ধরা পড়েছে এদিন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৫৪ হাজার ২২৮ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৩ লক্ষ ৫০ হাজার ৮৪ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬.৪৯ শতাংশ। টানা ৩ দিন কমল সুস্থতার হার, আজকের পরিসংখ্যান বলছে ৯৭.৬৪ শতাংশ করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন বাংলায়। দেখুন জেলাভিত্তিক সার্বিক পরিসংখ্যান।

0002

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন