নজরবন্দি ব্যুরো: করোনা আবহের মধ্যেও বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা মোদি, বলছে সমীক্ষা। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের লক্ষ্য লক্ষ্য মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে বহু মানুষের। কর্মহীন হয়ে পড়েছে প্রচুর। বেকারত্ব বেড়েছে বহুগুণ। মানুষের মাথাপিছু আয় কমেছে। রিজার্ভ ব্যাংকের হিসেব অনুযায়ী করোনার দ্বিতীয় দেবে ভারতের অর্থনীতিতে কুড়ি লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন টিকাকরণ হচ্ছে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটলো জট, আজ থেকে শুরু হল টলিপাড়ার শুটিং।


বিরোধীরা বারবার মন্তব্য করেছেন সরকার কর্নার প্রকোপ সামলাতে সম্পূর্ণভাবে ব্যর্থ আর এর দায় তারা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাঁধেই। বিদেশের অনেক পত্রিকা প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন করোনার সময়। ফলে এতকিছুর পরে কিছুটা হলেও বিশ্বব্যাপী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা কমে ছিল সমীক্ষায় উঠে এসেছিল। কিন্তু এবার ফের এক সমীক্ষায় জানা গিয়েছে বিশ্বের প্রাপ্তবয়স্ক নেতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী।আমেরিকার সংস্থা ‘মর্নিংরকনসাল্ট’ সম্প্রতি সময়ে এক সমীক্ষা চালিয়ে জানিয়েছে, চলতি বছর জুন মাস পর্যন্ত গোটা বিশ্বের নিরিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা সূচক রয়েছে ৬৬ শতাংশ।
প্রায় ২,১২৬ জন ভারতীয়র উপর সমীক্ষা চালিয়েছিল এই সংস্থা। যেখানে মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৬৬ শতাংশ প্রাপ্তবয়স্ক। মোদির ঠিক পরেই রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তৃতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। জনপ্রিয়তার দিক থেকে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল । তবে এই তালিকায় বেশ কিছুটা পেছনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন। অষ্টম স্থানে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
করোনা আবহের মধ্যেও বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা মোদি, বলছে সমীক্ষা। ভারতে করো না তার প্রকট পরিকল্পনাহীন টিকাকরণ বিরোধীদের সমালোচনা বিদেশী মিডিয়ার কটাক্ষ সবকিছুকে পেছনে ফেলে বিশ্বের জনপ্রিয় নেতা অবশেষে এই সমীক্ষা অনুযায়ী হলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।










