নজরবন্দি ব্যুরোঃ করোনা এবার প্রাণ কাড়ল মুখ্যমন্ত্রীর মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের। গোটা দেশের মতই এ রাজ্যও করোনার থাবায় আক্রান্ত। ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। করোনার মারণ কামড়ে প্রাণ গিয়েছে বহু মানুষের। আর এবার করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ আত্মীয়ের।
আরও পড়ুনঃ স্বামীর জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাতে বউকে বন্দক রাখতে হল সোনার গয়না


তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ এক মাস লড়াই চালিয়ে অবশেষে প্রয়াত হলেন তিনি। রাজ্যে বিধানসভা নির্বাচন চলাকালীন তিনি করোনা আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাইপাসের মেডিকা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকেন তিনি। তবে করোনাকে হারিয়ে উঠতে না পারায় ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে আজ সকালে সেখানেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এই ঘটনায় কার্যতই গভীরভাবে শোকাহত মুখ্যমন্ত্রী সহ গোটা পরিবার। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে আজ দুপুরে কোভিড বিধি মেনে নিমতলা মহা শ্মশানে অসীমবাবুর শেষকৃত্য সম্পন্ন করা হবে। প্রসঙ্গত বেশ কয়েক বছর আগে থেকে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে তাঁর সাথেই থাকতেন মেজোভাই অসীমবাবু।
করোনা এবার প্রাণ কাড়ল মুখ্যমন্ত্রীর মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের। করোনা শেষ পর্যন্ত তাঁর প্রাণ কেড়ে নিয়েছে। এই নিয়ে শোকস্তব্ধ তৃণমূল সহ গোটা রাজ্যের রাজনৈতিক মহল।










